Vande Bharat Express: পুরোনো ট্রেনের একটা বিরাট সমস্যা মিটিয়ে দিল বন্দে ভারত স্লিপার, খুশি স্লিপারে ওঠা যাত্রীরা
Indian Railways: ভারতীয় রেলের সেমি হাইস্পিড ট্রেন হল এই বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনসেট আসলে ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের মতো কাজ করে। এই ট্রেনসেট ডিজাইন করেছেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি।

কলকাতা: যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা সব সময়ই মাথায় রাখে ভারতীয় রেল। আর সেওই স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখেই বন্দে ভারত স্লিপার কোচে এক দারুণ ব্যবস্থা করা হয়েছে। এতদিন এসি থ্রি টায়ারে যাঁরা উঠতেন তাঁদের একটা অভিযোগ থাকত। সেটা হল এসি থ্রি টায়ারের বাথরুমের দিকে থাকা বার্থগুলোতে করিডোরের দরজা খোলা ও বন্ধের আওয়াজ হত। এ ছাড়াও কিছু ক্ষেত্রে বাথরুম থেকে দুর্গন্ধও পাওয়া যেত। কিন্তু বন্দে ভারত স্লিপারে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে এই সমস্যা আর হবে না বলেই মনে করছেন এক ট্র্যাভেল কন্টেন্ট ক্রিয়েটর।
আরও পড়ুন: কংগ্রেসের ডাকে সাড়া দিয়ে পুর নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট বাঁধবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
ওই ব্যক্তি তাঁর ভিডিওতে দেখিয়েছেন বন্দে ভারতের থার্ড এসি কোচে ওঠার পর সিটের দিকে ঢোকার দরজার ভিতরে ঢুকলে সাইড লোয়ার বা সাইড আপার বার্থের আগেই একটা ফাঁকা জায়গা রয়েছে। যেখানে রেল কর্মীরা তাঁদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। এ ছাড়াও প্রথম যে জায়গাটা রয়েছে, সেখানে একটা সাইডের বসর ও শোয়ার জায়গা রয়েছে। অর্থাৎ, সেখানে মুখোমুখি বসার কোনও জায়গা নেই।
View this post on Instagram
ওই ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর বলেছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনে নকশার মাধ্যমে এই সমস্যার সমাধান করেছে ভারতীয় রেল। ইন্সটাগ্রাম ভিডিওতে তিনি বলেছেন পুরোনো LHB কোচ লাগানো থার্ড এসি ট্রেন ও নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনের মধ্যে ঠিক কী পার্থক্য।
ভারতীয় রেলের সেমি হাইস্পিড ট্রেন হল এই বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনসেট আসলে EMU বা ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের মতো কাজ করে। এই ট্রেনসেট ডিজাইন করেছেন চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি। যদিও বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করছে BEML বা ভারত আর্থ মুভার্স লিমিটেড।
বন্দে ভারত স্লিপার ট্রেনের বার্থগুলো নতুন ভাবে নকশা করে তৈরি করা হয়েছে। আরামদায়ক ঘুমের জন্য এই বার্থগুলোতে বাড়তি কুশনিং ও বডি সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দীর্ঘ যাত্রার ক্লান্তি দূর হয়ে যাবে। এ ছাড়াও আপার ও মিডল বার্থে ওঠার যে সব সিঁড়ি রয়েছে, সেখানে আধুনিক হিউম্যান ফ্যাক্টরের নকশা নীতি অনুসরণ করা হয়েছে।
বন্দে ভারত স্লিপারের প্রতিটি বার্থে রয়েছে রিডিং লাইট, মোবাইল চার্জিং পোর্ট, জলের বোতল রাখার জায়গা সহ বেশ কিছু সুযোগসুবিধাও। এ ছাড়াও বন্দে ভারতে ইন্টারলকিং কাপলার ব্যবহার করা হয়। যে কারণে এই ট্রেন চলার সময় ঝাঁকুনি অনেক কম লাগে।
Before You Go
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি






















