এক্সপ্লোর

Vande Bharat Food: ঠোঁট ফুলে ঢোল! বন্দে ভারতের খাবার খেয়ে মারাত্মক অ্যালার্জির অভিযোগ মহিলার

Vande Bharat Train Food Quality: E1 কোচে পরিবেশন করা দুপুরের খাবার খাওয়ার পরপরই তাঁর শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। তিনি তাঁর শরীরে বেশ ফোলাভাব লক্ষ্য করতে শুরু করেন।

Vande Bharat Food Quality: ফের একবার চর্চার বিষয় হয়ে উঠল বন্দে ভারতের খাবার। কেন? কারণ সম্প্রতি এক মহিলা অভিযোগ করেছেন যে বন্দে ভারত এক্সপ্রেসে দেওয়া খাবার খেয়ে তাঁর তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া হয়েছে। সেই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা। যাঁরা যাতায়াতের জন্য খুব বেশি বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) চড়েন, তাঁদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। এই ঘটনার পর ফের একবার ভারতীয় রেলে পরিবেশিত খাবার নিয়ে সমালোচনা শুরু হয়েছে। 

সেই মহিলা জানান, গত ২৭ মার্চ তিনি বন্দে ভারত এক্সপ্রেসে করে বারাণসী থেকে দেওঘর যাচ্ছিলেন। E1 কোচে পরিবেশন করা দুপুরের খাবার খাওয়ার পরপরই তাঁর শরীরে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে। X প্ল্যাটফর্মে পোস্ট করে তিনি জানান যে ট্রেনের ওই খাবার খাওয়ার পর থেকেই তিনি তাঁর শরীরে বেশ ফোলাভাব লক্ষ্য করতে শুরু করেন, সঙ্গে তীব্র অস্বস্তি। তাঁর পোস্ট অনুসারে, শুধু নিজের নয় সেই খাবার খাওয়ার পর তাঁর দুই বছরের ছেলের ডায়রিয়া শুরু হয়। X প্ল্যাটফর্মে মহিলা নিজের ফোলা ঠোঁট, মুখের ছবি-সহ চিকিৎসকের প্রেসক্রিপশন (Doctor's Prescription) পোস্ট করেন। কর্তৃপক্ষের নজরে আনার জন্য ঘটনার বিশদ বিবরণ দেওয়া ওই পোস্টটি ট্যাগ করেন রেলওয়ে সেবা, আইআরসিটিসি এবং রেল মন্ত্রককে। লেখেন, যদি সঠিক সময় চিকিৎসা না হত তবে হয়তো বিষয়টি প্রাণঘাতী হয়ে উঠতে পারত। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে নেটপাড়ায় বেশ চর্চা শুরু হয়ে যায়। 

মহিলার এই অভিযোগের পাল্টা জবাব দেয় আইআরসিটিসি। নিজেদের খাবারের গুণমানের পক্ষে সাফাই দিয়ে সংস্থা জানায় যে, সেদিন ট্রেনের অন্য কোনো যাত্রী অসুস্থতার কথা জানাননি। এমনকি ট্রেনের খাবারের হাইজিন ও খাবারের নিরাপত্তা নিয়েও কেউ কোনও উদ্বেগ প্রকাশ করেনি। যদিও এই উত্তরে দমে যাননি অভিযোগকারী ওই মহিলা। উত্তরে তিনি লেখেন, "আমি খুশি যে সেদিন আর কেউ অসুস্থ হননি। কিন্তু আমি এবং আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমাদের ট্রেন যেহেতু খুব ভোরে ছিল, তাই সেদিন আমরা বাড়িতে ব্রেকফাস্ট করতে পারিনি। যা খেয়েছিলাম বন্দে ভারতেই খেয়েছিলাম। কিন্তু যেহেতু শুধু আমরাই ভুক্তভোগী, তাই এর কোনও গুরুত্ব আপনাদের কাছে নেই।" বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। নেটপাড়ার মানুষেদের তরফে ঘটনাটি নিয়ে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget