এক্সপ্লোর

সারা দেশে নির্বিঘ্নে যানবাহন চলাচল করবে, প্রযুক্তির সাহায্যে টোল সংগ্রহের ঘোষণা কেন্দ্রের

বৃহস্পতিবার একথা জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানান, আগামী দুবছরের মধ্যে টোল বুথ ফ্রি হবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

নয়াদিল্লি: টোলের ক্ষেত্রে গ্লোবাল পজিশনিং সিস্টেম চালু হবে সারা দেশে। প্রযুক্তির সাহায্যে সংগ্রহ করা হবে টোল। যার মাধ্যমে সারা দেশে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে। বৃহস্পতিবার একথা জানান কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। তিনি জানান, আগামী দুবছরের মধ্যে টোল বুথ ফ্রি হবে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার অ্যাসোচাম ফাউন্ডেশন সপ্তাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী। ন্যাশনাল ইনফাস্ট্রাকচার পাইপলাইন ক্রিটিক্যাল ফর ইকোনমিক রিভাইভাল অ্যাক্রস সেক্টর বিষয়ে নিজের মতামত পেশ করেন নীতিন গড়করি। তিনি জানান, টোলের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। সব বাণিজ্যিক যান ভেহিকল ট্র্যাকিং সিস্টেমের আওতায় চলে আসবে। পুরনো গাড়িতে জিপিএস প্রযুক্তি কীভাবে সংযুক্ত করা যায় তা পর্যালোচনা করছে কেন্দ্রীয় সরকার। এদিন তিনি আরও জানিয়েছেন, টোল থেকে প্রাপ্ত টাকা আগামী বছর মার্চ মাসের মধ্যে ৩৪ হাজার কোটিতে পৌঁছে যাবে। জিপিএস প্রযুক্তি যোগ হলে আগামী ৫ বছরের মধ্যে ১ লক্ষ ৩৪ হাজার কোটিতে পৌঁছবে। তাঁর কথায়, কর্মসংস্থানের একমাত্র পথ শিল্পের উন্নতি। কিন্তু বর্তমানে শিল্প মূলত শহর কেন্দ্রীক। চেন্নাই, মুম্বই, দিল্লি, কলকাতাতে নগরায়নের ফলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। তিনি এদিন বিকেন্দ্রীকরণের উপরও জোর দিয়েছেন। অর্থনৈতিক দিক থেকে দুর্বল প্রজেক্টকে সাহায্য করবে কেন্দ্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget