এক্সপ্লোর

Vikram-Sohini: একদিনে শুরু দুই বাংলা ছবির প্রস্তুতি, সোহিনীর সঙ্গে 'অমরসঙ্গী'-র শ্যুটিং শুরু করলেন বিক্রম

Omorsangi Shooing: আজ সোশ্যাল মিডিয়ায় একটি ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে নিয়েছেন বিক্রম। সঙ্গে লিখেছেন, 'শ্যুটিং শুরু হল।' ক্ল্যাপস্টিকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তাঁর হাসিমুখ

কলকাতা: একইদিনে শহরে শুরু হল দুই ছবির শ্যুটিং। সকালেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব জানিয়েছিল, আজ থেকে শুরু হল তাঁর নতুন ছবি 'প্রধান'-এর শ্যুটিং। অন্যদিকে আজ ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে বিক্রম চক্রবর্তী (Vikram Chakraborty) জানান, আজ থেকে শুরু হল তাঁর নতুন ছবি 'অমরসঙ্গী'-র শ্যুটিং। এই ছবিতে সোহিনী সরকার (Sohini Sarkar)-এর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। 

মধুমিতা সরকার (Madhumita Sircar), শোলাঙ্কি রায় (Solanki Roy)-এর সঙ্গে জুটি বাঁধার পরে এবার নতুন ছবিতে বিক্রম। সদ্য মুক্তি পেয়েছে বিক্রম ও শোলাঙ্কির ছবি শহরের উষ্ণতম দিনে (Sohorer Ushnotomo Dine)। বক্সঅফিসে ভালই ব্যবসা করেছে এই ছবি। একেবারে নতুন যুগের চরিত্রেরা, এক প্রেমের গল্পই ছিল এই ছবির ইউএসপি। আর নতুন জুটিতে বিক্রম ফের নিয়ে আসবেন আরও এক প্রেমের গল্প। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ক্ল্যাপস্টিকের ছবি শেয়ার করে নিয়েছেন বিক্রম। সঙ্গে লিখেছেন, 'শ্যুটিং শুরু হল।' ক্ল্যাপস্টিকের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে তাঁর হাসিমুখ। এর আগে, সোশ্যাল মিডিয়ায় নিজের ও সোহিনীর ফার্স্ট লুক শেয়ার করে নিয়েছিলেন বিক্রম। সোশ্যাল মিডিয়ায় লুকের ছবি শেয়ার করে বিক্রম লিখেছেন, 'গুরুদেব বলেছেন, প্রেম অমর, অবিনশ্বর, মৃত্যুও যাকে ছুঁতে পারবে না। নাকি বাস্তবতায় দিব্যি পারবে! সেই চু কিত -কিত প্রশ্ন নিয়ে আমাদের আগামী নিবেদন, এক আশ্চর্য প্রেমের জাদুবাস্তবতা মাখা গপ্পো 'অমরসঙ্গী'। আর আমরণ এই সঙ্গী থাকার পণ করেছি আমি আর সোহিনী সরকার।' 

কমেডির মোড়কে রোম্যান্টিক জুটির গল্প বলবে এই ছবি। অভিনব ঘোষ ও ড্রিমস অন সেল-এর প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি। খুব তাড়াতাড়িই শুরু হবে এই ছবির কাজ। এর আগে বিক্রমের ছবি বাজিমাৎ করেছে প্রেমের গল্পকে ভর করেই। তাই কি টলিউডে ফের এখ নির্মল প্রেমের গল্প বলতে বাজি বিক্রম? উত্তর দেবে সময়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vikram Chatterjee (@vikramchatterje)

 

আরও পড়ুন: New Bengali Serial: চুক্তিভিত্তিক বিয়ে, প্রেম হবে ওম আর শ্রাবণের মধ্যে? গল্প শোনাবেন যীশু-নীলাঞ্জনা

                                

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
'আমি উদ্বিগ্ন, জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব', অশান্ত বাংলাদেশ প্রসঙ্গে আর কী বললেন মুখ্যমন্ত্রী
Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Bangladesh Unrest: অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন
অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget