এক্সপ্লোর

Viral Video: স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হতেই দৌড়, মাথায় দুধ ঢেলে স্নান করলেন যুবক, ভিডিও ভাইরাল

Assam Man Baths in Milk: অসমের মুকালমুয়ার নলবাড়ি থেকে এই ঘটনা সামনে এসেছে। ভাইরাল ভিডিও-য় যাঁকে দুধস্নান করতে দেখা গিয়েছে, তাঁর নাম মানিক আলি।

গুয়াহাটি: বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়তেই উদযাপনে মাতলেন স্বামী। প্রথমেই মাথায় দুধ ঢেলে স্নান করলেন তিনি। এক মগ বা এক বালতি নয়, চার বালতি দুধে স্নান করলেন। অসম থেকে এই ঘটনা সামনে এসেছে। মাথায় দুধ ঢেলে স্নান করার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ব্যক্তির দাবি, দীর্ঘ অপেক্ষার পর ‘স্বাধীনতা’ অর্জন করেছেন। তাই দুধস্নানের মাধ্যমে উদযাপনের সিদ্ধান্ত। (Viral Video)

অসমের মুকালমুয়ার নলবাড়ি থেকে এই ঘটনা সামনে এসেছে। ভাইরাল ভিডিও-য় যাঁকে দুধস্নান করতে দেখা গিয়েছে, তাঁর নাম মানিক আলি। সম্প্রতি স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তাঁর। বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়তেই উদযাপনের সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো আগে থেকেই বাড়ির বাইরে চারটি বালতিতে মোট ৪০ লিটার দুধ ভরা ছিল। একটি একটি করে চার বালতি দুধে স্নান করে তবেই বাড়িতে ঢোকেন তিনি। (Assam Man Baths in Milk) 

ভিডিও-টি কে বা কারা ক্যামেরাবন্দি করলেন, তা জানা যায়নি। তবে মাথায় দুধ ঢালতে ঢালতে ওই ব্যক্তি বলতে থাকে, “আজ মুক্তি পেলাম আমি।” সোশ্য়াল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। কিন্তু বিবাহবিচ্ছেদের পর দুধস্নান কেন? মানিক বলেন, “বারংবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। সংসারের শান্তির কথা ভেবে এতদিন চুপ করে ছিলাম। উকিল জানালেন, বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই মাথায় দুধ ঢেলে স্নান করছি।”

বিয়ের পর থেকে স্ত্রী একাধিক বার পালিয়ে গিয়েছেন বলে দাবি মানিকের। তাঁর দাবিতে সায় জানিয়েছেন পাড়া-প্রতিবেশীরাও। তাঁদের অভিযোগ, কমপক্ষে দু’বার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান মানিকের প্রাক্তন স্ত্রী। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা। এতদিন মামলা চলছিল। অবশেষে বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর পড়েছে। পরিবার সূত্রে খবর, প্রেমিকের সঙ্গে দু'বার পালানোর পরও স্ত্রীকে ক্ষমা করে দিয়েছিলেন মানিক। কিন্তু তৃতীয় বার ফের পালানোয়, আর সহ্য করতে পারেননি।

মানিকের এক কন্যাসন্তানও আছে বলে জানা গিয়েছে। মেয়ের কথা ভেবেই তিনি এতদিন চুপ ছিলেন এবং বিয়ে বাঁচানোর চেষ্টা চালিয়ে যান বলে পরিবার সূত্রে খবর। কিন্তু তার পরও তাঁদের মধ্যে কোনও বোঝাপড়া তৈরি হয়নি। এতেই শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত। তবে বিচ্ছেদের পর শুধু স্ত্রীই চলে যাননি, মানিকের মেয়েও মায়ের সঙ্গেই চলে গিয়েছে বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget