এক্সপ্লোর

Noida News: তেল ভরিয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা, ধাওয়া করা বাইককে 'থর' টেনে নিয়ে গেল বহুদূর, জ্বলল আগুন

Car Accident: সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সমস্ত ঘটনা। ফুটেজে দেখা গিয়েছে, বাইকটি ওভাবে গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ছেঁচড়ে বেশ কিছুটা যাওয়ার ফলে আগুন ধরে যায় বাইকটিতে।

Noida News: পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরিয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করছিলেন এক ব্যক্তি। তার পিছনে ধাওয়া করে পেট্রোল পাম্পের কর্মীরা। আর তখনই ঘটে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। দেখা যায়, হাইওয়ের উপর দিয়ে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে ছেঁচড়ে টেনে নিয়ে যাচ্ছে একটি মোটরবাইককে। সেই বাইকে আগুনও ধরে গিয়েছিল। বেশ কয়েক কিলোমিটার ওই অবস্থাতেই বাইকটিকে টেনে নিয়ে যায় একটি থর গাড়ি। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ঘটেছে ভয়ঙ্কর কাণ্ড। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত গাড়ির চালককে আটক করা হয়েছে।     

শুক্রবার সন্ধ্যায় ধুম মানিকপুরা এলাকার একটি পেট্রোল পাম্পে ঘটেছে এই কান্ড। অভিযুক্ত চালকের নাম জানা গিয়েছে হর্ষ। বয়স ২২ বছর। সিকান্দারবাদের বাসিন্দা এই যুবক। একটি কালো থর গাড়িতে ডিজেল ভরার জন্য ওই পাম্পে গিয়েছিলেন তিনি। টাকা দেওয়ার সময় যুবক দাবি করেন অনলাইনে পেমেন্ট করবেন। তারপর টাকা দেওয়ার আগেই পাম্প ছেড়ে পালান ওই যুবক। পেট্রোল পাম্পের কর্মী কুলদীপ শর্মা একটি বাইকে করে ধাওয়া করে গাড়ির পিছনে। প্রথমে জিটি রোড এবং তারপর ৯১ নম্বর জাতীয় সড়ক দিয়ে থর গাড়িটিকে ধাওয়া করতে থাকেন পাম্পের কর্মী। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, থর গাড়িটিকে ধাওয়া করার সময় কুলদীপ শর্মার বাইকের সঙ্গে সংঘর্ষ হয় গাড়িটির। এই অবস্থাতেও গাড়ির গতি একচুলও কমাননি হর্ষ। ফলে বাইকটি একপ্রকার রাস্তায় ঘষে গিয়ে গাড়ির সামনে চলে যায়। সেই অবস্থায় ওই এসইউভিটি বাইকটি টেনে-হিঁচড়ে, কার্যত জাতীয় সড়কের উপর দিয়ে ছেঁচড়ে প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার টেনে নিয়ে যায়।     

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে সমস্ত ঘটনা। ফুটেজে দেখা গিয়েছে, বাইকটি ওভাবে গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ছেঁচড়ে বেশ কিছুটা যাওয়ার ফলে আগুন ধরে যায় বাইকটিতে। পুরো ঘটনা জানার পর অভিযুক্তর খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। লুহারলি টোল প্লাজার কাছে হদিশ মেলে ওই কালো রঙের থর এসইউভি গাড়িটির। হেফাজতে নেওয়া হয় অভিযুক্ত চালক হর্ষকে। পরীক্ষা নিরীক্ষা করার জন্য গাড়িটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে গাড়ির সঙ্গে ওভাবে বাইকের সংঘর্ষ এবং তারপর তা গাড়ির সঙ্গেই অতদূর ছেঁচড়ে যাওয়ায় ভালই চোট পেয়েছেন বাইকের আরোহী কুলদীপ শর্মা। অভিযুক্ত হর্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।    

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
Swine Flu Alert: মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget