এক্সপ্লোর

‘শিক্ষা, জল, বিদ্যুত্, স্বাস্থ্য, দূষণ-সব ক্ষেত্রেই প্রতিশ্রুতি পূরণ করেছে’, দিল্লির বিধানসভা নির্বাচনে আপকে ভোট দিতে ডাক তৃণমূলের

আপের লক্ষ্য, গত বছরের কেজরিবাল সরকারের কাজকর্ম, নির্বাচন মাথায় রেখে ঘোষিত বেশ কিছু কর্মসূচির জোরে মসনদে ফেরা। দিল্লিতে মহিলাদের বিনা মূল্যে বাস পরিষেবা, ২০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুত ও জল খরচের বিল হ্রাসের মতো পদক্ষেপ করেছেন কেজরিবাল।

নয়াদিল্লি: দিল্লি বিধানসভা নির্বাচনে অরবিন্দ কেজরিবালের আমআদমি পার্টিকে (আপ) সমর্থনের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেসের। দলের মুখপাত্র ডেরেক ও ব্রায়েন ভিডিও পোস্ট করে ট্যুইটে টিএমসি-র এহেন সিদ্ধান্ত জানিয়েছেন। লিখেছেন, অরবিন্দ কেজরিবাল ও আপের সব প্রার্থীকে ভোট দিন। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন রাজিন্দর নগর কেন্দ্রের আপ প্রার্থী রাঘব চাড্ডার। ট্যুইটের সঙ্গে দেওয়া ভিডিওতে তিনি রাজিন্দর নগর কেন্দ্র থেকেই কথা বলছেন বলে জানিয়েছেন ডেরেক। লিখেছেন, শিক্ষা, জল, বিদ্যুত্, স্বাস্থ্য, দূষণ-সব ক্ষেত্রেই প্রতিশ্রুতি পূরণ করেছে আপ। এখানকার প্রার্থী রাঘব চাড্ডার মতো একজন উজ্জ্বল, উত্সাহী যুবক। ও এখানকার ছেলে, এখানেই বড় হয়েছে। দিল্লিতে যতগুলো উজ্জ্বল মনের মানুষের সঙ্গে দেখা হয়েছে, তাঁদেরই একজন ও। রাঘবকে সমর্থন করুন। অরবিন্দ কেজরিবাল, বাকি আপ প্রার্থীদের ভোট দিন। আপ দিল্লিতে খুব, খুব ভাল ফল করুক। রাজিন্দর নগরে বিজেপি প্রার্থী করছে প্রাক্তন বিধায়ক আর পি সিংহকে। আপ তাদের বর্তমান বিধায়ক বিজেন্দ্র গর্গ বিজয়কে সরিয়ে বদলি হিসাবে এনেছে রাঘবকে। তিনি আপের জাতীয় মুখপাত্র। কংগ্রেস টিকিট দিয়েছে দলের ছাত্রনেতা রকি তুসিদকে। এর আগে ২০১৮-য় দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বইজলের বাসভবনে কেজরিবালের প্রতিবাদ –বিক্ষোভের সময় তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সমর্থন জানিয়েছিলেন, তাঁর সঙ্গে দেখাও করেছিলেন। গত বছর কেজরিবালও কলকাতায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনায় হাজির হয়েছিলেন। সারদা মামলায় কলকাতার তত্কালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাসভবনে তাঁর সঙ্গে কথার বলার জন্য সিবিআইয়ের একদল অফিসারকে ঢুকতে দিতে পুলিশকর্মীদের বাধা দেওয়া নিয়ে তীব্র উত্তেজনা, টানটান নাটকের পর মমতা ধরনায় বসেন। দিল্লিতে ভোটগ্রহণ ৮ ফেব্রুয়ারি, গণনা ১১ তারিখ। এবার আপের লক্ষ্য, গত বছরের কেজরিবাল সরকারের কাজকর্ম, নির্বাচন মাথায় রেখে ঘোষিত বেশ কিছু কর্মসূচির জোরে মসনদে ফেরা। দিল্লিতে মহিলাদের বিনা মূল্যে বাস পরিষেবা, ২০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুত ও জল খরচের বিল হ্রাসের মতো পদক্ষেপ করেছেন কেজরিবাল। ২০১৫-র বিধানসভা নির্বাচনে ৭০টির মধ্য়ে ৬৭টিতে জিতে নিরঙ্কুশ আধিপত্য অর্জন করে তারা। বাকি তিনটি পায় বিজেপি। এবার সেই রেকর্ড ছাপিয়ে যেতে চায় আপ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘মমতাদির সঙ্গে আছি, কিন্তু বার বার একই ভুল…’, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, দিল্লি ছুটলেন অভিষেক, তৃণমূলে কি আরও ভাঙন?
‘মমতাদির সঙ্গে আছি, কিন্তু বার বার একই ভুল…’, ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের, দিল্লি ছুটলেন অভিষেক, তৃণমূলে কি আরও ভাঙন?
Agnimitra Paul on Firhad Hakim: '১০ দিন বাকি বর্ষার, এখন পালিয়ে যাচ্ছেন... বড় ষড়যন্ত্র চলছে', মেয়র পদে ফিরহাদের ইস্তফা, কী বলছেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা
'১০ দিন বাকি বর্ষার, এখন পালিয়ে যাচ্ছেন... বড় ষড়যন্ত্র চলছে', মেয়র পদে ফিরহাদের ইস্তফা, কী বলছেন পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা
Sonam Wangchuk: দিল্লিতে জনস্রোত, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি, আন্দোলনে শামিল সোনম ওয়াংচুকও
দিল্লিতে জনস্রোত, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি, আন্দোলনে শামিল সোনম ওয়াংচুকও
Sandeshkhali Bengal STF Operation: সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী
সন্দেশখালির পুকুরে অস্ত্রভাণ্ডার, ফের শিরোনামে শেখ শাহজাহান, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget