এক্সপ্লোর

টানা ৬০ দিন ঘুমিয়েই কামাল! ইন্টার্নশিপ করে ৯.৬ লক্ষ টাকা জিতলেন জিনিয়া, সঙ্গে বিদেশ ভ্রমণের সুযোগ

Wakefit-এর ৬০ দিনের স্লিপ ইন্টার্নশিপ জিতে ৯.৬ লক্ষ টাকা ও স্পনসরড ভ্যাকেশন পেলেন মুম্বইয়ের জিনিয়া চট্টোপাধ্যায়। কীভাবে হয়েছিল এই অভিনব প্রতিযোগিতা?

কলকাতা: চাকরি মানেই কি সকাল থেকে রাত পর্যন্ত অফিসের কাজ? দিনের পর দিন মিটিং, ডেডলাইন আর কাজের চাপ? যদি বলা হয়, শুধুমাত্র নিয়ম করে ঘুমিয়েই মিলতে পারে লক্ষ লক্ষ টাকা! শুনতে অবাক লাগলেও এমনই এক অভিনব ইন্টার্নশিপে অংশ নিয়ে ৯.৬ লক্ষ টাকা জিতে নিলেন এক তরুণী। শুধু তাই নয়, পুরস্কার হিসেবে পেলেন সংস্থার তরফে স্পনসর করা ছুটি কাটানোর সুযোগও। মুম্বইয়ের বাসিন্দা জিনিয়া চট্টোপাধ্যায় (Jiniya Chatterjee) জিতে নিয়েছেন Wakefit-এর স্লিপ ইন্টার্নশিপের পঞ্চম সিজনের শিরোপা।

কী এই স্লিপ ইন্টার্নশিপ?

সাধারণত ইন্টার্নশিপ বলতে কোনও সংস্থায় কাজ শেখা কিংবা হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জন করাকেই বোঝায়। কিন্তু Wakefit-এর এই ইন্টার্নশিপ একেবারেই অন্য ধরনের। এখানে মূল কাজ হল পর্যাপ্ত ঘুমানো, ঘুমের নির্দিষ্ট রুটিন বজায় রাখা এবং ঘুমের মান উন্নত করা। সেই সঙ্গে থাকে বেশ কিছু মজার চ্যালেঞ্জ। এই অভিনব উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে পর্যাপ্ত ঘুম এবং সুস্থ জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে চায় সংস্থাটি।

২ লক্ষ আবেদনকারীর মধ্যে বাছাই ১০ জন

Wakefit-এর পঞ্চম সিজনের স্লিপ ইন্টার্নশিপে অংশ নেওয়ার জন্য দেশজুড়ে ২ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। একাধিক পর্যায়ের বাছাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের পর মাত্র ১০ জনকে এই প্রতিযোগিতার জন্য নির্বাচিত করা হয়। প্রায় ৬০ দিন ধরে চলে এই প্রতিযোগিতা। প্রতিযোগীদের নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলতে হত। পাশাপাশি তাঁদের ঘুমের ধরন ও মানের উপর নজর রাখা হত স্লিপ ট্র্যাকিং এবং স্কোরিং পদ্ধতিতে। প্রতিদিনের পারফরম্যান্সের ভিত্তিতে তৈরি হত লিডারবোর্ড। 

শুধু ঘুম নয়, ছিল একাধিক মজার চ্যালেঞ্জ

এই ইন্টার্নশিপে প্রতিযোগীদের কাজ শুধু ঘুমের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রতি সপ্তাহে তাঁদের জন্য থাকত অভিনব কিছু টাস্ক। যেমন 'স্লিপ সিনেমা' চ্যালেঞ্জে জনপ্রিয় সিনেমার দৃশ্যকে ঘুমের সঙ্গে মিলিয়ে নতুনভাবে তৈরি করতে হত। আবার 'স্লিপ বিঙ্গো' চ্যালেঞ্জে এক সপ্তাহের ঘুমের অভ্যাস খতিয়ে দেখতে হত প্রতিযোগীদের।

সবচেয়ে মজার ছিল 'আন্ডারকভার স্লিপ মিশন'। এই চ্যালেঞ্জে কথোপকথনের মধ্যে কাউকে সন্দেহ করতে না দিয়ে 'ব্ল্যাঙ্কেট' অথবা 'পিলো' শব্দ দু'টি ১০ বার ব্যবহার করতে হত। প্রতি সপ্তাহে সেরা পারফর্মারকে দেওয়া হত 'প্রো স্লিপার অফ দ্য উইক' খেতাব। 

ফিনালেতে লড়াই চার প্রতিযোগীর

প্রায় দু'মাসের প্রতিযোগিতা শেষে সেরা তিন প্রতিযোগী হিসেবে উঠে আসেন রত্নাগিরির মানিকন্দন, জিনিয়া চট্টোপাধ্যায় এবং মেহেক খোত। তবে ফিনালের আগে আসে আরও একটি চমক। সাপ্তাহিক ক্রিয়েটিভ চ্যালেঞ্জে সবচেয়ে বেশি সাফল্য পাওয়ায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি পান হায়দরাবাদের করিম খান। ফলে গ্র্যান্ড ফিনালেতে লড়াই হয় চারজনের মধ্যে।

'বিগ বেড' নামের এই ফিনালেতে ছিল একাধিক মজার প্রতিযোগিতা। 'মেমরি ফোম চ্যালেঞ্জ'-এ নির্দিষ্ট ছবি দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে একই রকম বেডরুম সাজাতে হয়েছিল প্রতিযোগীদের। অন্যদিকে 'স্লিপ অকশন'-এ বালিশ, কম্বল, এসির তাপমাত্রা, ঘরের আলো এবং শব্দ নিয়ন্ত্রণের মতো বিষয় নিয়ে পয়েন্ট খরচ করে নিজেদের ঘুমের পরিবেশ তৈরি করতে হয় তাঁদের। শেষ রাতে ঘুমের স্কোরের ভিত্তিতেই নির্ধারিত হয় বিজয়ীর নাম। 

সবশেষে বাজিমাত করেন মুম্বইয়ের জিনিয়া চট্টোপাধ্যায়। তাঁর হাতে ওঠে ৯.৬ লক্ষ টাকার পুরস্কার এবং সংস্থার তরফে স্পনসর করা ছুটি কাটানোর সুযোগ।

আসছে স্লিপ ইন্টার্নশিপের ষষ্ঠ সিজন

২০১৯ সালে এই অভিনব উদ্যোগ শুরু করেছিল Wakefit। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম চারটি সিজনে এই ইন্টার্নশিপের জন্য ১০ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। মোট ৬৫ জন ইন্টার্নকে বেছে নেওয়া হয়েছিল এবং প্রত্যেকে পেয়েছিলেন ১ লক্ষ টাকা করে স্টাইপেন্ড। এবার পঞ্চম সিজনের সাফল্যের পর ষষ্ঠ সিজনের জন্যও প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২০২৭ সালের সিজনে অংশ নিতে আগ্রহীরা সংস্থার সরকারি ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবেন।

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bageswar Baba: শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে এবার ফৌজদারি মানহানির মামলা
শ্রীকৃষ্ণকে নিয়ে বিতর্কিত মন্তব্য! ধীরেন্দ্র শাস্ত্রীর বিরুদ্ধে এবার ফৌজদারি মানহানির মামলা
Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News:
"অনেক আগে থেকেই বলে রেখেছিল আববু..", পরীক্ষায় ভাল ফল করায় সন্তানের আবদার মেটালেন বাবা, দেখে চোখ কপালে প্রতিবেশীদের
Advertisement

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget