এক্সপ্লোর

২১-এর বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে রদবদল, সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে নিয়োগ অমিতাভ চক্রবর্তীকে

বিজেপি সূত্রে খবর, সাংগঠনিক সম্পাদক রদবদল নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হল।

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট।সংগঠনকে মজবুত করতে গেরুয়া শিবিরে যখন তৎপরতা তুঙ্গে, তখনই বড়সড় রদবদল বঙ্গ বিজেপিতে। রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরানো হল সুব্রত চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় আনা হল অমিতাভ চক্রবর্তীকে।এতদিন সহকারী সাধারণ সম্পাদক (সংগঠন)-এর দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। সুব্রত এবং অমিতাভ চক্রবর্তী, দু’জনই আরএসএস ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। নব নিযুক্ত সাংগঠনিক সম্পাদককে স্বাগত জানিয়ে ফেসবুকে পোস্টও করেছেন সুব্রত। দিলীপ ঘোষ রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই, দিলীপ-সুব্রত জুটি দলে পরিচিত মুখ হয়ে ওঠে। ২০১৯-এর লোকসভা ভোটে বাংলায় বড়সড় সাফল্য পেয়েছে বিজেপি।ঝুলিতে জয়ী আসনের সংখ্যা ২ থেকে বেড়ে হয়েছে ১৮।সেই সময়ও বিজেপির রাজ্য নেতৃত্ব সামলেছে দিলীপ-সুব্রত জুটি। বঙ্গ বিজেপির অনেকেই মনে করেছিলেন, ২১-এর বিধানসভা ভোটেও দলকে নেতৃত্ব দেবেন তাঁরা। কিন্তু রাজ্য বিজেপি সূত্রে খবর, সাংগঠনিক সম্পাদক পদে রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছিল আগেই। কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ এই সফল জুটিকে ভাঙতে রাজি ছিলেন না। কিন্তু বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার উত্তরবঙ্গে সফরের পরই, নাটকীয় পরিবর্তন বঙ্গ বিজেপিতে।এদিকে, বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ফের রাজ্যে আসছেন জে পি নাড্ডা। গত ১৯ অক্টোবর উত্তরবঙ্গে বৈঠক করেছেন তিনি। এবার তাঁর নজর দক্ষিণবঙ্গে। ৬ নভেম্বর বর্ধমানে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।বীরভূম, পূর্ব বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়ার নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি।৬ নভেম্বর বিজেপি কর্মীদের উদ্দেশে ভার্চুয়াল বার্তাও দেবেন নাড্ডা।৭ নভেম্বর মেদিনীপুরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলির নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন জে পি নাড্ডা। রাজ্যে বিজেপির মোট পাঁচটি সাংগঠনিক জোন। সূত্রের খবর, নাড্ডার পাঁচটি জোনের সাংগঠনিক বৈঠকের পর, বঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget