এক্সপ্লোর

WB By-election 2022: "ওঁর হাঁপানি রয়েছে", একজনের হয়ে আরেকজনের ভোট দেওয়ার অভিযোগ আসানসোলে

Asansol By-Poll 2022: ভোটার চেষ্টা করার ফাঁকেই ইভিএমের দিকে বাঁ হাত বাড়িয়ে দিতে দেখা যায় দ্বিতীয় ব্যক্তিকে। ক্যামেরার সামনে অবশ্য অন্যের হয়ে ভোট দেওয়ার কথা অস্বীকার করেন দ্বিতীয় ব্যক্তি।

আবীর দত্ত, আসানসোল: বারাবনির আন্দিহায় ২৮৩/২৪৩ নম্বর বুথে একজনের হয়ে আরেকজনের ভোট দেওয়ার বড় অভিযোগ উঠল উপনির্বাচনে। যদিও ক্যামেরার সামনে এই অভিযোগ অস্বীকার করেন ব্যক্তি।

ঠিক কী ঘটেছে? 

দেখা যায়, এক ব্যক্তিকে ধরে নিয়ে আসা হচ্ছে। ভোটার চেষ্টা করার ফাঁকেই ইভিএমের দিকে বাঁ হাত বাড়িয়ে দিতে দেখা যায় দ্বিতীয় ব্যক্তিকে। ক্যামেরার সামনে অবশ্য অন্যের হয়ে ভোট দেওয়ার কথা অস্বীকার করেন দ্বিতীয় ব্যক্তি। ঘটনার কথা স্বীকার করেননি প্রিসাইডিং অফিসারও। বারাবনিতে অন্যের হয়ে ভোট দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়ার পর প্রিসাইডিং অফিসারকে সরানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন।                                    

আরও পড়ুন, ভোট শুরুর আগেই বুথে বুথে উত্তেজনা, উঠছে 'রিগিং'-এর অভিযোগ

অভিযুক্ত ব্যক্তি কী বলেছেন? 

যিনি এই কাজ করেন এবিপি আনন্দের তরফে তাঁকে প্রশ্ন করতেই তিনি বলেন, "আপনারা ভুল দেখছেন আমি এই কাজ করিনি। এখানে তো সিসি ক্যামেরা লাগানো আছে। আমি কি মূর্খ যে এই কাজ করব। এটা কত নম্বর বুথ আমি ঠিক বলতে পারব না।" যার ভোট দিতে দেখা গিয়েছে তাঁর হয়েই ওই ব্যক্তিকে বলতে শোনা যায় যে, "উনি ভাল করে দাঁড়াতেই পারছেন না। ওঁর হাঁপানি রয়েছে। দেখে তো বুঝতেই পারছেন।"       

আজ আসানসোল লোকসভা ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। দুটি কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে। আসানসোলে ১২১ ও বালিগঞ্জে ১৭, সব মিলিয়ে দুটি কেন্দ্রে মোতায়েন ১৩৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আসানসোল লোকসভা কেন্দ্রের প্রতিটি বুথই স্পর্শকাতর। ৫১ শতাংশ অর্থাৎ, দেড় হাজার বুথে থাকবে ওয়েব কাস্টিং ব্যবস্থা। আসানসোলে মোট ৮ জন প্রতিদ্বন্দ্বী হলেও, মূল লড়াই হচ্ছে তৃণমূলের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিন্হা, বিজেপির অগ্নিমিত্রা পাল, সিপিএমের পার্থ মুখোপাধ্যায় ও কংগ্রেসের প্রসেনজিৎ পুইতণ্ডির মধ্যে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, তল্লাশি বীরভূমের পাথর ব্যবসায়ীর শ্যালকের বাড়িতেও
Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি

ভিডিও

Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget