এক্সপ্লোর

অরুণাচল ভারতের, ওখানে চিনের দাবি মানি না, জানিয়ে দিল আমেরিকা

চিন কখনই মানতে চায় না, অরুণাচল ভারতের। সেখানে ভারতের নেতা, মন্ত্রীদের সফরের বিরোধিতা করে। চিনের দাবি, অরুণাচল তাদের, সেটি দক্ষিণ তিব্বতের ভূখণ্ড।

ওয়াশিংটন: পূর্ব লাদাখ নিয়ে চিনের সঙ্গে ভারতের সীমান্ত বিরোধ বহাল রয়েছে। তার মধ্যেই অরুণাচল প্রদেশের প্রশ্নে ফের ভারতের পাশে আমেরিকা। চিন কখনই মানতে চায় না, অরুণাচল ভারতের। সেখানে ভারতের নেতা, মন্ত্রীদের সফরের বিরোধিতা করে। চিনের দাবি, অরুণাচল তাদের, সেটি দক্ষিণ তিব্বতের ভূখণ্ড। কিন্তু ফের আমেরিকা জানিয়ে দিল, অরুণাচল ইস্যুতে তারা ভারতের দাবি সমর্থন করে। ভারতের পাশে থাকছে তারা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের তরফে চিনের সাম্প্রতিক হুঙ্কার উড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন বিদেশ দপ্তর বিবৃতি দিয়ে বলেছে, প্রায় ৬ দশক আমেরিকা অরুণাচল প্রদেশকে ভারতীয় ভূখণ্ড বলেই স্বীকৃতি দিয়েছে। স্বীকৃত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে সামরিক বা অসামরিক অনুপ্রবেশ ঘটিয়ে সেই ভূখণ্ডের ওপর একতরফা অধিকার ফলানোর যে কোনও প্রয়াসের তীব্র বিরোধী আমরা। মার্কিন বিদেশ দপ্তর আরও বলেছে, বিতর্কিত এলাকার কথা যদি ধরা হয়, তাহলে আমরা এটুকুই বলতে পারি যে, ভারত, চিনকে দ্বিপাক্ষিক রাস্তায় বিরোধ মিটিয়ে ফেলতেই উত্সাহ দেব, সামরিক শক্তি প্রয়োগ করতে না করব। আমেরিকার এহেন বক্তব্য চিনের কাছে নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। চিন বরাবরই অরুণাচলকে নিজেদের বলে দাবি করে। গত মাসে অরুণাচলের ৫ বাসিন্দা নিখোঁজ হওয়ার পর তারা চিনের হাতে বন্দি কিনা, জানতে চাওয়া হলে সরাসরি জবাব না দিয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়ে দেন, চিন কখনই অরুণাচলকে স্বীকৃতিই দেয় না। চিন মনে করে, অরুণাচল তিব্বতের দক্ষিণ এলাকা। যদিও পরে চিনা সেনাবাহিনী অরুণাচলের নিখোঁজ যুবকদের তাদের ভূখণ্ডে পাওয়া গিয়েছে বলে জানায়, ভারতের হাতে তুলেও দেয়। সম্প্রতি অরুণাচল সীমান্ত নিয়ে চিনের নয়া প্ল্যান সামনে আসে যখন জানা যায়, তারা রাজ্য সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ৬টি জায়গায় সেনা মোতায়েন বাড়িয়ে দিয়েছে। অরুণাচলের বিশায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে একটি রাস্তাও বানিয়েছে তারা। অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ৪টি গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক রয়েছে ভারতীয় সেনাবাহিনী।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: মিটার বক্সে পর পর বিস্ফোরণ, কলকাতা হাইকোর্টের কাছে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী
মিটার বক্সে পর পর বিস্ফোরণ, কলকাতা হাইকোর্টের কাছে আগুন, ঘটনাস্থলে দমকল বাহিনী
Annapurna Yojna: 'যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'যাঁরা ফর্ম ফিলআপ করতে পারবেন না, তাঁদের প্রত্যেকের বাড়িতে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: ‘ফূর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ফেরত দিতে হবে কাদের? জানালেন দিলীপ
‘ফূর্তি করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার নয়’, ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র টাকা ফেরত দিতে হবে কাদের? জানালেন দিলীপ
West Bengal News Today Live Updates: ৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭
৮৮ কিলোমিটার বেগে ঝড়, মাত্র ২ মিনিটে তছনছ কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, মৃত ৭

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget