এক্সপ্লোর

CPIM Candidate List: বামেদের প্রার্থীতালিকায় বড় চমক ! ভোটে লড়ছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন, কোন কেন্দ্র থেকে?

Bengal Election CPM Candidate List: তামান্নার মা সাবিনা ইয়াসমিন। CPM -এর হয়ে নদিয়ার কালীগঞ্জে'র প্রাথী হলেন সাবিনা।

কলকাতা: বিধানসভা ভোটের জন্য প্রকাশিত হয়ে গেল CPM-এর প্রার্থী তালিকা। আলিমুদ্দিন থেকে প্রথম দফায় মোট ১৯২ টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তবে এবারের তালিয়ায় বড় চমক তামান্নার মা। নদিয়ার কালীগঞ্জে'র প্রাথী হলেন সাবিনা ইয়াসমিন। এছাড়াও, দমদম থেকে ময়ূখ বিশ্বাস, বরানগর থেকে সায়নদীপ মিত্র, পানিহাটি থেকে কলতান দাশগুপ্ত, উত্তর দমদম থেকে দীপ্সিতা ধর এবং যাদবপুর থেকে বিকাশরঞ্জন ভট্টাচার্য ভোটে দাঁড়াচ্ছেন। তবে সব প্রার্থীকে চাপিয়ে এবার সংবাদ শিরোনামে তামান্নার মা সাবিনা ইয়াসমিন। 

গত বছর অর্থাৎ ২০২৫ সালের ২৩ জুন, নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ফল ঘোষণা হয়। বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। এই জয়ের উল্লাসে শুরু হয় তৃণমূলের বিজয়োৎসব। আর এই বিজয়োৎসব থেকে ছোড়া বোমায় মৃত্যু হয় মোলান্দি গ্রামের ৯ বছরে মেয়ে তামান্নার। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত সব অভিযুক্ত গ্রেফতার হয়নি। মেয়ের মৃত্যুর সুবিচারের আশায় সাবিনা আজও লড়াই চালিয়ে যাচ্ছেন। আদালতে চলছে এই মামলা। এবার ভোটের ময়দানে লড়াইতে নামলেন সাবিনা। লাল পার্টির হয়ে সেই নদিয়ার কালীগঞ্জে'র প্রাথী হলেন তামান্নার মা। 

অভিযোগ ছিল, টার্গেট করে সিপিএম সমর্থকদের বাড়ির দিকেই ছোড়া হয় বোমা। আতঙ্কে যখন বাসিন্দারা ছুটে পালাচ্ছিলেন, সেই সময় তাঁদের লক্ষ্য় করেও বোমা ছোড়া হয়। যার কারণে অকালে প্রাণ হারাতে হয় ৯ বছরের ছোট্ট নিষ্পাপ তামান্নাকে। 

মেয়ের সুবিচারের লড়াই-এর সময় বহু দিক থেকে মানসিকভাবে অত্যাচারিত হতে হয়েছে এবং হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে ঘুমের ওষুধ খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তামান্না খাতুনের মাকে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট ও মানসিক চাপের কারণে এমন ঘটনা ঘটান। কিন্তু তারপরও লড়াইটা জারি রেখেছেন। একদিন সুবিচার হবেই। এবার নিজের মেয়ের সুবিচারের লড়াইয়ের পাশাপাশি ভোটের ময়দানে সাবিনা। 

প্রথম দফায় মোট ১৯২টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল CPM। বিমান বসু জানান, বাকি আসনগুলির প্রার্থীদের নাম আগামী কয়েকদিনের মধ্যে প্রকাশ করা হবে। 

CPM-এর ৫ জনপ্রিয় প্রার্থীর নাম ও কেন্দ্র 

১. যাদবপুর: বিকাশরঞ্জন ভট্টাচার্য
২. মহেশতলা: সায়ন বন্দ্যোপাধ্যায়
৩. উত্তরপাড়া: মীনাক্ষী মুখোপাধ্যায়
৪. পানিহাটি: কলতান দাশগুপ্ত
৫. দমদম উত্তর: দীপ্সিতা ধর

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Siliguri: পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
পুজোর মুখে শিলিগুড়িতে হিন্দু জাগরণ মঞ্চের ফ্লেক্স ঘিরে বিতর্কের ঝড়, শুরু চাপানউতোর
I.N.D.I.A Bloc: রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
রাহুল গাঁধী, I.N.D.I.A শিবিরে সঙ্গে দেখা করতে নারাজ CJI সূর্যকান্ত, অনুরোধ খারিজ
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget