এক্সপ্লোর

Bus Accident : সজোরে এসে ট্রাকে ধাক্কা, দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবোঝাই বাস! রক্তারক্তি, মৃত্যু

নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সম্ভবত বাসটির গতিও ছিল অপেক্ষাকৃত বেশি। সামনে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাস

কমল কৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : ভয়ঙ্কর দুর্ঘটনা। মুহূর্তে ওলট-পালট সবকিছু। বর্ধমানে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ গেল এক মহিলার। আহত হয়েছেন বাসে থাকা বহু যাত্রী। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। 

কীভাবে  দুর্ঘটনা

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বেনাচিতি-কৃষ্ণনগর রুটের বাসটি বর্ধমানের দিকে যাচ্ছিল। ১৯ নং জাতীয় সড়কের গলসী থানার অন্তর্গত গলিগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।  নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। সম্ভবত বাসটির গতিও ছিল অপেক্ষাকৃত বেশি। সামনে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই বাসটি। 

কতজন ক্ষতিগ্রস্ত

তাতেই বাসটি যায় দুমড়েমুচড়ে ।  ঘটনায় আহত হন প্রায় ৩০ জন মতো বাসযাত্রী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এক মহিলা যাত্রীর। অনান্যদের চিকিৎসা চলছে। তাঁদের অনেকেরই চোট গুরুতর। 

 যান চলাচল ব্যাহত

এই দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।   বাসের কেবিনে বসে থাকা যাত্রীরা সবচেয়ে বেশি আহত হন। তাঁদের ক্ষত সবথেকে বেশি।  দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়।  দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।  পরে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

মার্চ মাসে একাধিক দুর্ঘটনার খবর

  • কিছুদিন আগেই  মধ্যমগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মর্মান্তিক দুর্ঘটনার কবলে সব্জি বোঝাই গাড়ি। মধ্য়মগ্রাম থেকে কলকাতা আসার পথে যশোর রোডে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। আহত হন চালক ও খালাসি। স্থানীয়সূত্রে খবর, গাড়ির চাকা লিক হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সজোরে ধাক্কা মারে ডিভাইডারে। এর জেরেই উল্টে পড়ে গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড ও মধ্যমগ্রাম থানার পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে।
  • চলতি মাসেই কলকাতার লেক টাউনের ভিআইপি রোডে  বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় একটি পড়ুয়াভর্তি পুলকার।  সকাল পৌনে আটটা নাগাদ ঘটনা ঘটে। পডুয়াভর্তি পুলকারে ধাক্কা মারে একটি অ্যাপ  ক্য়াব। পুলকারে আটজন পড়ুয়া ছিল। ঘটনায় লেক টাউন ট্রাফিক গার্ডের পুলিশ ওলা ক্য়াবের চালককে আটক করে।
  • মার্চ মাসের একদম শুরুতেই পুরুলিয়ার রঘুনাথপুর থানার চিনপিনা গ্রামের কাছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। লরির ধাক্কায় মৃত্য়ু হয় এক মহিলার। মৃতার নাম পুজা মাজি। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তাঁর। গুরুতর আহত হয়েছে তাঁর চার বছরের ছেলে। তাকে প্রথমে রঘুনাথপুর সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, পরে স্থানান্তর করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
Petrol Diesel Price Today : LPG র মতো আজ থেকে সস্তা হল পেট্রোল-ডিজেলও ? ১ অগাস্ট ভোরেই প্রকাশিত আজকের দাম
LPG র মতো আজ থেকে সস্তা হল পেট্রোল-ডিজেলও ? ১ অগাস্ট ভোরেই প্রকাশিত আজকের দাম

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget