এক্সপ্লোর

Delhi Oxygen Supply: রাজধানীতে হাহাকার, ২ দিনের মাথায় ফের দিল্লিতে ১২০ টন অক্সিজেন পাঠাচ্ছে দুর্গাপুর

সগরভাঙা জোনাল সেন্টারে রেল মন্ত্রকের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইয়ার্ডে পৌঁছয় কন্টেনারগুলি।

দুর্গাপুর:  এই নিয়ে দ্বিতীয়বার। দিল্লির পাশে দুর্গাপুর। ২ দিনের মাথায় ফের দুর্গাপুর থেকে রাজধানীর উদ্দেশে রওনা দিল অক্সিজেন এক্সপ্রেস। এ দিন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে ৬টি কন্টেনারে ১২০ টন লিক্যুইড অক্সিজেন সড়কপথে নিয়ে যাওয়া হয়। প্রথমে সগরভাঙা জোনাল সেন্টারে রেল মন্ত্রকের কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ইয়ার্ডে পৌঁছয় কন্টেনারগুলি। এরপর সেখান থেকে অক্সিজেন এক্সপ্রেস রওনা দেয় দিল্লির উদ্দেশে।

দিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ। সামাল দিতে এর আগে ১ মে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে ১২০ মেট্রিক টন লিক্যুইড অক্সিজেন দিল্লিতে পাঠানো হয়। শনিবার দুর্গাপুর স্টিল প্ল্যান্টের অক্সিজেন প্ল্যান্ট থেকে ১২০ মেট্রিক টন তরল অক্সিজেন রওনা দেয় দিল্লিতে। জানা গিয়েছে, সে দিন এক-একটি ট্যাঙ্কারে ২০ মেট্রিক টন করে ছটি ট্যাঙ্কা গিয়েছে। সব মিলিয়ে মোট ১২০ মেট্রিক টন লিক্যুইড অক্সিজেন পৌঁছয় রেলের নিয়ন্ত্রণাধীন কনটেনার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের অফিসে। সেখান থেকে ক্রেনে করে তা তোলা হয় রেলের ওয়াগানে। তত্বাবধানে ছিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ও রেলের পদস্থ আধিকারিকরা।

দেশজুড়ে হাহাকার। দিল্লির অবস্থা আরও খারাপ। মহামারী চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে সকলকেই। অক্সিজেনের অভাবে ভুড়ি ভুড়ি মৃত্যুর অভিযোগ উঠছে। পরিস্থিতি বাগে আনতে দিল্লিতে পরপর তিনবার লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেজরিওয়াল সরকার। তাতেও চিন্তা কমছে না। শেষ পাওয়া খবর অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দিল্লিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০,৩৫৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪০৭ জনের। 

অন্যদিকে মোকাবিলায় 'অক্সিজেন এক্সপ্রেস'এর আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  অক্সিজেনের জোগান দিতে সাহায্যের হাত বাড়ায় রেলও। তাদের তরফে "অক্সিজেন এক্সপ্রেস" ট্রেন চালু করা হবে বলে আজ জানিয়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল।

সম্প্রতি টুইটারে রেলমন্ত্রী জানান, 'করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোনও খামিত রাখবে না রেল। রোগীদের কাছে প্রচুর পরিমাণে এবং দ্রুত অক্সিজেন পৌঁছে দিতে আমরা গ্রিন করিডর করে অক্সিজেন এক্সপ্রেস ট্রেন চালাব।' এই ট্রেনগুলতে লিকুইড মেডিকেল অক্সিজেন(এলএমও) এবং অক্সিজেন সিলিন্ডার পরিবহন করা হবে।

সরকারি বিবৃতিতে এও জানানো হয়ছ, রেলের মাধ্যমে লিকুইড মেডিক্যাল অক্সিজেন ট্যাঙ্কার সরবরাহ করা যায় কি না তা দেখার জন্য মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের তরফে রেলমন্ত্রকে আবেদন জানানো হয়েছিল। করোনা চিকিৎসায় অক্সিজেন অন্যতম সামগ্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
ভিন রাজ্যে রক্ত-প্লাজমা পাচারকাণ্ড, মঙ্গলে স্বাস্থ্যভবনে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget