এক্সপ্লোর

WB Election 2021: রাজীবের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ, এবার সরব তৃণমূল বিধায়ক সমীর পাঁজা

বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তুঙ্গে বাগ্‍যুদ্ধ। তদন্তে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই অবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের উঠল দুর্নীতির অভিযোগ। এবার নদীবাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগ করলেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক। আর এনিয়ে ভোটের মুখে শোরগোল শুরু হয়েছে হাওড়ায়।

সুনীত হালদার, হাওড়া: সদ্য বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ। এবার নদীবাঁধ মেরামতিতে প্রাক্তন সেচমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন হাওড়ার উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা । যদিও তা মানতে চাননি রাজীব বন্দ্যোপাধ্যায়।

বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে তুঙ্গে বাগ্‍যুদ্ধ। তদন্তে সবুজ সঙ্কেত দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এই অবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের উঠল দুর্নীতির অভিযোগ। এবার নদীবাঁধ সংস্কারে দুর্নীতির অভিযোগ করলেন উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক। আর এনিয়ে ভোটের মুখে শোরগোল শুরু হয়েছে হাওড়ায়।

ফি বছর বর্ষাকালে এই ছবিই দেখা যায় আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায়। ডিভিসির ছাড়া জলে ভেসে যায় ঘর-বাড়ি, চাষির জমি। মানুষের দুর্ভোগ রোধে বাঁধের মেরামতিও হয়েছিল। কিন্তু তারপরেও অবস্থার বদল হয়নি বলে অভিযোগ। সে জন্য সরাসরি প্রাক্তন সেচমন্ত্রীকেই দায়ী করেছেন তৃণমূল বিধায়ক। তাঁর অভিযোগ, সংস্কারের নামে পাহাড়প্রমাণ দুর্নীতি করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা বলেন, ‘‘সেচমন্ত্রী হওয়ার পর তিনি তাঁর পছন্দমতো ঠিকাদার এবং অফিসারদের দিয়ে নদী বাঁধ মেরামতির কাজ করিয়েছেন, দুর্নীতির কারণে উদয়নারায়ণপুরে বন্যা রোখা যায়নি, রাজীব বন্দ্যোপাধ্যায় সেচমন্ত্রী থাকাকালীন নিম্ন দামোদর এলাকায় যেসব নদীবাঁধ মেরামতি হয়েছে তা নিয়ে তদন্ত করা হোক ৷’’

তবে প্রাক্তন সতীর্থর তোলা এই দাবি মানতে চাননি প্রাক্তন মন্ত্রী। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘‘আমি এসব কথার উত্তর দিই না, কে কী রকম আগামী দিনে ভোটের রায়ে প্রমাণ হবে ৷’’ ২০১১ সালে হাওড়ার ডোমজুড় থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১২ সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেচ দফতরের দায়িত্ব রাজীবের হাতে তুলে দেন মুখ্যমন্ত্রী। ২০১৬ পর্যন্ত সেচ দফতরের দায়িত্ব ছিল তাঁরই হাতে। ২০১৬ সালে তৃণমূল দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর ফের সেচমন্ত্রী হন রাজীব। এই দফায় ২০১৮ পর্যন্ত সেচ দফতরের দায়িত্ব ছিল তাঁর হাতে।

এরপর আচমকাই সেচ দফতর থেকে সরিয়ে তাঁকে অনগ্রসর উন্নয়ন মন্ত্রী করা হয়। গত ৩০ জানুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে দলবদল করেন রাজীব। বিজেপিতে যোগ দেওয়ার পরই, তাঁর বিরুদ্ধে বন সহায়ক পদে নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার তাঁর বিরুদ্ধে উঠল আরও এক দুর্নীতির অভিযোগ।

 

 

 

 

 

সেরা শিরোনাম

TCS News: কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
কর্মীদের ল্যাপটপে Monitoring Tool বসাচ্ছে সংস্থা? কী কী তথ্য দেখা হবে? TCS-এর সিদ্ধান্ত নিয়ে জোর চর্চা
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Cockroach Janta Party : ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
ভয়ঙ্কর, ককরোচ জনতা পার্টির ওপর হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে; 'স্বেচ্ছাসেবকের ভাঙল হাত-মহিলাদের লক্ষ্য করে পাথর'
Accident News : গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু
গোয়া যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে গড়িয়ে পড়ল পড়ুয়াবোঝাই বাস , একাধিক মৃত্যু

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget