এক্সপ্লোর

West Bengal Election: কেন্দ্র ও রাজ্যের প্রকল্প নিয়ে ফের বাকবিতণ্ডা মমতা-নাড্ডার

মালদার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘এমন দিন ছিল, দিনে একটা বিড়ি তিন বার খেত। আর এখন লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা। কোথা থেকে এল এত টাকা? ভোটের সময় অনেক টাকা নিয়ে আসবে। আপনাদের দেবে। টাকা নিয়ে নেবেন। কিন্তু ভোট দেবেন না। কারণ ওটা জনগণের টাকা।’’

আশাবুল হোসেন, মালদা: বিধানসভা ভোটে বাংলায় ফের পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ ছুড়লেন জে পি নাড্ডা। দিল্লি-গুজরাত থেকে বাংলাকে কিছুতেই কন্ট্রোল করতে দেব না। পাল্টা হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র ও রাজ্যের একাধিক প্রকল্প নিয়েও ফের তরজায় জড়ালেন মমতা ও নাড্ডা।

খড়গপুরের চা চক্র থেকে ফের একবার বাংলায় পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ নিলেন জে পি নাড্ডা । পাল্টা বিজেপির মোকাবিলায় সেই বাঙালি আবেগকে হাতিয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাড্ডার মুখে যখন ফের একবার উঠে এল ‘পিসি-ভাইপো’ কটাক্ষ> তখন ফের একবার বিজেপির বিরুদ্ধে টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টার অভিযোগ শানালেন তৃণমূল নেত্রী।

মালদার সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘এমন দিন ছিল, দিনে একটা বিড়ি তিন বার খেত। আর এখন লক্ষ লক্ষ, কোটি কোটি টাকা। কোথা থেকে এল এত টাকা? ভোটের সময় অনেক টাকা নিয়ে আসবে। আপনাদের দেবে। টাকা নিয়ে নেবেন। কিন্তু ভোট দেবেন না। কারণ ওটা জনগণের টাকা।’’

কেন্দ্র ও রাজ্যের প্রকল্প নিয়েও ফের তরজায় জড়ালেন মমতা-নাড্ডা।  বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন, 'কেন্দ্রের সমস্ত প্রকল্প আটকে দিচ্ছেন। মমতাদি এত রাগ কেন আপনার? সকলে এখন মা-মাটি-মানুষের সরকারকে ধিক্কার দেয়। এবার ক্ষমতা ছাড়তেই হবে তৃণমূলকে'।

মালদার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ পঞ্জাবের চাষিরা কাঁদছে। হরিয়ানার চাষিরা কাঁদছে। কিন্তু বাংলায় কাঁদছে না, কারণ, বাংলায় তৃণমূলের সরকার রয়েছে। বিজেপি নেই। বাংলায় কৃষকবন্ধু প্রকল্পের টাকা ৫ হাজার থেকে বাড়িয়ে ৬ হাজার টাকা করে দিয়েছি। কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প আছে, বলল আপনারা অনুসন্ধান করে পাঠান। আমরা পাঠালাম। কিন্তু আপনারা কিছুই দিলেন না। কেন দিলেন না? শুধু মিথ্যে কথা বলে বেড়াচ্ছে।

কেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান যোজনা চালু করেননি? এই প্রশ্ন তুলে যখন ফের সরব হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তখন মমতার হাতিয়ার, সবার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প । নাড্ডার মতে,'আয়ুষ্মান ভারতের সুবিধা কি পান আপনারা? মোদীজির সরকার হলে সমস্ত সুবিধা পাবেন'।

মালদার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, স্বাস্থ্যসাথী কার্ড যাঁরা পেয়েছেন, তাঁরা চিকিৎসা করাতে পারবেন। আর যাঁরা পাননি, তাঁদেরও বিশেষ কার্ড দেওয়া হচ্ছে। পরে কার্ড পেয়ে যাবেন। এই কার্ড মা-বোনেদের নামে দেওয়া হচ্ছে। কারণ মা-বোনেরাই জানেন, কার কী দরকার, তাঁরাই সংসার চালান। তাঁরা প্রয়োজনে নিজের মা-বাবার চিকিৎসাও করাতে পারবেন। প্রকল্পের পাল্টা প্রকল্পের লড়াই। মানুষের সমর্থন যাঁর দিকে যাবে, ভোটের লড়াইয়ে জয়ী হবেন তিনিই ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget