এক্সপ্লোর

WB Election 2021: ‘খেলা হবে’, বিধানসভা ভোটের আগে শব্দবন্ধ ঘিরে সরগরম বাংলা

‘খেলা হবে’। বিধানসভা ভোটের আগে এই শব্দবন্ধ ঘিরে সরগরম বাংলা। স্লোগান যুদ্ধে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় তৃণমূল ও বিজেপি। রবিবার হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার নিশ্চিন্দায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিছিল থেকে শোনা গেল খেলা হবে স্লোগান। রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দলের কর্মীদের নিয়ে এই স্লোগান তুললেন শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ।

কলকাতা: হাওড়ার নিশ্চিন্দায় এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় খেলা হবে স্লোগান। বোলপুরে অনুব্রত মণ্ডলের মুখেও একই কথা। পিছিয়ে নেই বিজেপিও। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে দিলীপ ঘোষ তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বললেন, এবার তাঁরা খেলবেন।

‘খেলা হবে’। বিধানসভা ভোটের আগে এই শব্দবন্ধ ঘিরে সরগরম বাংলা। স্লোগান যুদ্ধে একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টায় তৃণমূল ও বিজেপি। রবিবার হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার নিশ্চিন্দায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিছিল থেকে শোনা গেল খেলা হবে স্লোগান। রাজীব বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে দলের কর্মীদের নিয়ে এই স্লোগান তুললেন শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ।

আর তাঁদের এই স্লোগানকে সমর্থন করে ফের খেলা হওয়ার কথা বললেন বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, সরকারি কর্মচারীরা চাকরি করে বাড়ি ফিরবে, অফিসে বসে থাকবে না। খেলা সব জায়গায় হবে ঘরেও হবে, ঘরের বাইরে ও হবে। বঙ্গ রাজনীতিতে বিখ্যাত হয়ে যাওয়া দুই শব্দের স্লোগান নতুন মোড়কে শোনা গেল বোলপুরেও। এখানে তৃণমূল প্রভাবিত বীরভূম জেলা কর্মচারী ফেডারেশনের সভায় উঠল রাজনৈতিক স্লোগান। যার পুরোভাগে ছিলেন দেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান। বীরভূমের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, নকুলদানা খেলা হবে , চরম চরম খেলা হবে , পগারপার করারও খেলা হবে।

তবে কথার লড়াইয়ে পিছিয়ে থাকতে চায় না গেরুয়া শিবিরও। এনিয়ে শাসকদলকে পাল্টা জবাব দিয়েছে বিজেপি। যে কথা প্রায় প্রতিদিন রাজ্যের শাসক দলের নেতাদের মুখে শোনা যাচ্ছে, পশ্চিম মেদিনীপুরের কেশপুরের সভা থেকে এবার সেকথাই বললেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল খেলতে খেলতে হাঁপিয়ে গেছে, এবার আমরা খেলব, জনগণের খেলা হবে, বিজেপি আর মানুষের খেলা হবে।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বাম জমানায় দিলীপ ছিলেন অপরিণত, গণহত্যা দেখেননি।  যে কেশপুরে লড়াই করেছিল তৃণমূল, ইতিহাস ভূগোল না জেনে আলটপকা মন্তব্য করছেন দিলীপ। আদি বনাম নব্য বনাম পরিযায়ী বিজেপির সঙ্গে লড়াই, খেলা তো তৃণমূলে বলেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: হঠাৎ ইরানের প্রেসিডেন্টের প্রশংসা ট্রাম্পের, জানালেন যুদ্ধবিরতিতে রাজি, শর্ত একটাই…
হঠাৎ ইরানের প্রেসিডেন্টের প্রশংসা ট্রাম্পের, জানালেন যুদ্ধবিরতিতে রাজি, শর্ত একটাই…
Bengal Election 2026 : 'কেন্দ্রীয়বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে', ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী; তৃণমূল বলল...
'কেন্দ্রীয়বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে', ক্ষোভ উগরে দিলেন বিজেপি প্রার্থী; তৃণমূল বলল...
News Live Blog: এসআইআরে পশ্চিমবঙ্গে ৯০ লক্ষের নাম বাদ? এখনও পর্যন্ত ৪৭ লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি
এসআইআরে পশ্চিমবঙ্গে ৯০ লক্ষের নাম বাদ? এখনও পর্যন্ত ৪৭ লক্ষ বিবেচনাধীনের নিষ্পত্তি
Mamata Banerjee: 'গায়ে হাত দিলে, অসম্মান করলে মেয়েরা প্রতিবাদ করবে', কেন হঠাৎ এই কথা বললেন মুখ্যমন্ত্রী?
'গায়ে হাত দিলে, অসম্মান করলে মেয়েরা প্রতিবাদ করবে', কেন হঠাৎ এই কথা বললেন মুখ্যমন্ত্রী?

ভিডিও

ABP Ananda Creator Confluence | আলোচনা থেকে স্ট্যান্ড-আপ কমেডি, ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ২ : ফর্ম ৬ নিয়ে CEO অফিসের সামনে তুলকালাম । সম্মুখ সমরে TMC-BJP
Ghantakhanek Sange Suman(৩১.০৩.২৬) পর্ব ১ : বদলালো না বদলির নির্দেশ, হাইকোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের
West Bengal Election 2026: ভেটকি-কাতলা আর কোন মাছ পছন্দ বেহালা পশ্চিমের BJP প্রার্থী ইন্দ্রনীলের?
Bhooter Raja Dilo Bor : সেক্টর ৫-এ রকমারি বাঙালি খাবারের সম্ভার নিয়ে খুলে গেল ভূতের রাজা দিল বর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Price Hike : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
আরও বাড়ল রান্নার গ্য়াসের দাম, মাসের শুরুতেই জোর ধাক্কা !
Oracle Layoffs : সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
সকাল ৬টায় ইমেল ! ৩০ হাজার কর্মী ছাঁটাই করল এই কোম্পানি, ভারতে বড় ধাক্কা
Kerala Assembly Elections 2026: মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
মহিলাদের ২৫০০-৩০০০, মাসোহারা প্রবীণদেরও, ফ্রি LPG, কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি, পশ্চিমবঙ্গের জন্যও কি বড় ঘোষণা?
IPL 2026: টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
টুর্নামেন্ট শুরু হতে না হতেই বিপত্তি! মৃত আইপিএল ব্রডকাস্টার, হোটেল থেকে উদ্ধার হল দেহ
Stock Marker Update:  খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
খরা কাটবে ! বুধেই উঠবে বাজার, গিফট নিফটি দিচ্ছে গ্যাপ আপ ওপেনিংয়ের সঙ্কেত ?
UP Viral News: চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
চুরির অভিযোগে ডিপ ফ্রিজারে বন্দি শিশু! তারপর...শিউরে ওঠা ঘটনা ঘটল কোথায়?
New Labour Code: দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করলেই পাবেন দ্বিগুণ পারিশ্রমিক, আগামিকালই চালু হচ্ছে নতুন লেবার কোড?
Rahul Arunoday Death: রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার?
রাহুল অরুণোদয়ের মৃত্যু, দায় কার? "মিথ্যে বলছেন", সরাসরি তোপ অভিনেত্রী অঞ্জনা বসুর!
Embed widget