এক্সপ্লোর

WB Election 2021: নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই বিপুল ভোটে জয়ী তৃণমূল!

আর এই অনুষ্ঠানজুড়ে ছিল এলাহি আয়োজন। তত্ত্বতে ছিল সাইকেল, খাট, সেলাই মেশিন, আলমারি, সোনার কানের দুল, হীরের নাকছাবি, হাত ঘড়ি থেকে ঘর সাজানো সামগ্রী। আর খাবারের মেনুতে মাছ মাংস সহ একাধিক রকমারি পদ। গণবিবাহ হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, সাঁওতাল সম্প্রদায়ের বিবাহ সম্পন্ন করার জন্য পুরোহিত, মৌলানা, ফাদার সকলেই ছিলেন।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তার আগেই বিপুল ভোটে জয়ী হল তৃণমূল কংগ্রেস! বিধানসভা ভোটের আগে এক অভিনব ভোট হল টালাতে। কলকাতা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটরের উদ্যোগে টালা পার্কের ইন্দিরা ময়দানে এক গণবিবাহের আয়োজন করা হয় রবিবার। সেখানে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া, বীরভূম থেকে পাত্র-পাত্রীদের নিয়ে এসে গণবিবাহ সম্পন্ন করা হয়। সেই বিয়ের আগেই ব্যালট পেপারে ভোট দিলেন নবদম্পতিরা। ৭০ জন দম্পতি ভোটাধিকার প্রয়োগ করলেন। প্রতীকী ব্যালটবক্সে নিজেদের মতামত দিলেন। ঘোষণা হল ভোটের ফলাফলও।

ভোটের ফল বলছে, তৃণমূল কংগ্রেস ৫৪, বিজেপি ১০, বাম কংগ্রেস জোট পেল 6টি ভোট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, অতীন ঘোষ, দেবাশিস কুমার সহ অন্যান্য অতিথিরাও। ভোটের ফল ঘোষণা করলেন মঞ্চ থেকে মদন মিত্র বললেন খেলা হয়ে গেল। এইরকম সমীক্ষার মাধ্যমে আসলে জনসংযোগের অভিনব উদ্যোগ ৪ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর গৌতম হালদারের। 

গোটা অনুষ্ঠানজুড়ে ছিল এলাহি আয়োজন। তত্ত্বতে ছিল সাইকেল, খাট, সেলাই মেশিন, আলমারি, সোনার কানের দুল, হীরের নাকছাবি, হাত ঘড়ি থেকে ঘর সাজানো সামগ্রী। আর খাবারের মেনুতে মাছ মাংস সহ একাধিক রকমারি পদ। গণবিবাহ হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, সাঁওতাল সম্প্রদায়ের বিবাহ সম্পন্ন করার জন্য পুরোহিত, মৌলানা, ফাদার সকলেই ছিলেন। ভালোবাসার আজকের বিশেষ দিনে ব্যালট পেপার হাতে নিয়ে ফটোশ্যুটও হল অনুষ্ঠানে। বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়নি। তার আগেই রাজ্য রাজনীতিতে পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে। রাজনৈতিক দলগুলি নানা অভিনবত্ব যখন আনছেন ভোট প্রচারে সেখানে এইরকম কাল ভোট কতটা অক্সিজেন জোগাবে তা বলা না গেলেও উদ্যোক্তাদের মধ্যে উৎসাহের অভাব ছিল না। বিরোধীরা কটাক্ষ করে বলছেন আগামী দিনে বিপুল মানুষের মতামতই বলবে আসল খেলার ফলাফল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda
Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget