এক্সপ্লোর

Uniform Civil Code: 'একাধিক বিয়ে করা বন্ধ' ! বাংলায় চালু হবে UCC ? কবে থেকে ? বড় বার্তা অমিত শাহের

Amit Shah On Uniform Civil Code: 'বাংলায় কাউকে ৪ টে বিয়ে করার ছাড়পত্র দেওয়া হবে না।' 'একাধিক বিয়ে' করা নিয়ে বড় বার্তা দিলেন অমিত শাহ। পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাবে এই ইউনিফর্ম সিভিল কোড?

ডেবরা: বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। জোর কদমে চলছে ভোট প্রচার। শুক্রবার, বঙ্গ নির্বাচকে মাথায় রেখে মোট ১৫ প্রতিশ্রুতিযুক্ত সঙ্কল্পপত্র প্রকাশ করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর জনসভা করেন ডেবরাতে। আর এই জনসভা থেকে 'একাধিক বিয়ে' করা নিয়ে বড় বার্তা দিয়ে গেলেন তিনি। 

আসামের নির্বাচনী প্রচারে গিয়েও 'বিয়ে' নিয়ে একই কথা বলেছিলেন অমিত শাহ। শুক্রবার ডেবরার জনসভা থেকে তিনি বলেন, '' বিজেপির সরকার গঠিত হলেই আমরা UCC (Uniform Civil Code) নিয়ে আসব। পুরো বাংলায় কাউকে ৪ টে বিয়ে করার ছাড়পত্র দেওয়া হবে না।'' অমিত শাহের এই মন্তব্যের পর শোরগোল পরে যায় বাংলায়। বিয়ে নিয়ে কেন এমন মন্তব্য? Uniform Civil Code কী? এমন সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে। 

উল্লেখ্য, দেশের মধ্য়ে উত্তরাখণ্ড প্রথম রাজ্য যেখানে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) চালু হয়েছে। এখন প্রশ্ন, তবে কি পশ্চিমবঙ্গেও চালু হয়ে যাবে এই সিভিল কোড? এই বিধি চালু হলে কী হবে? চলুন জেনে বিস্তারিত জেনে নেওয়া যাক। 

এই আইন চালু হলে কী হবে?

অভিন্ন দেওয়ানি বিধি আইন দেশের সকল সম্প্রদায়ের জন্য এক ও অভিন্ন আইনের কথা বলে। এটি চালু হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, লিভ-ইন রিলেশন ও দত্তক সহ অন্যান্য ক্ষেত্রে আইন সবার জন্য একই হবে বা নিয়ন্ত্রণ করা হবে। এই আইনে ছেলে ও মেয়েদের বিয়ের বয়স একই হবে। বহুবিবাহ ও হালালা বিয়ে একেবারে নিষিদ্ধ হবে। 

কোন ধর্মের উপর কী কী প্রভাব পড়বে? 

বর্তমানে ভারতবর্ষে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের জন্য আলাদা আলাদা ব্যক্তিগত আইন রয়েছে। কিন্তু UCC এই সব ভিন্ন আইন বাতিল করে সবার জন্য সমান আইন চালু করবে। এতে বিবাহ, বিবাহবিচ্ছেদ এবং ভরণপোষণ করার ক্ষেত্রে নিয়ম সবার ক্ষেত্রে এক হবে। লিভ ইন-এর ক্ষেত্রে অনুমতি নিয়ে থাকতে হবে। নারীরা সম্পত্তিতে সমান অধিকার পাবে। কোনও অ-উপজাতি যদি কোনও উপজাতি মেয়েকে বিয়ে করে, সেক্ষেত্রেও তাঁর পরবর্তী প্রজন্মের নারী জমির অধিকার পাবেন। আবার, যে সব ধর্মে বহু বিবাহের প্রচলন আছে, অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড লাগু হলে এই বহুবিবাহের মতো প্রথা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ একজন ব্যক্তি কোনও ভাবেই একাধিক বিয়ে করতে পারবেন না। অমিত শাহ বাংলার ক্ষেত্রেও এই নিয়ম চালু করার কথা জনসভা থেকে বলেছেন। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget