এক্সপ্লোর

শুভেন্দুর সঙ্গে দল যা ব্যবহার করল, লজ্জার, দল চালাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশের পাঁচ নেতা! সরব তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য

শীলভদ্র দত্ত থেকে নিয়ামত শেখ, অনন্তদেব অধিকারী। দলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে সরব একের পর এক তৃণমূল বিধায়ক। পিকেকে নিয়েও তীব্র ক্ষোভ বর্ষীয়ান তৃণমূল নেতার গলায়। তিনি কটাক্ষ করেন, ওইসব পিকে, চুণী দিয়ে দল চলে না, উনি বাংলার কী বোঝেন, দল চালাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশের পাঁচ নেতা!

সুনীত হালদার, হাওড়া: এবার বেসুরো হাওড়ার প্রবীণ তৃণমূল নেতা বাণী সিংহ রায়। কেন শুভেন্দু অধিকারীর দল ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দলীয় নেতার সঙ্গে কথা বলা হবে, জানালেন অরূপ রায়। বাণীর মন্তব্য ঘিরে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।> মঙ্গলবার হলদিয়ার সভা থেকে নাম না করে তৃণমূলকে নিশানা করে শুভেন্দু বুঝিয়ে দিতে চান, তাঁর জনভিত্তি অটুট। বলেন, কেন ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি থাকবে! মন্ত্রিত্ব ছাড়ার পরও লোক আমার সভায় আসে বলেও মন্তব্য করেন তিনি। নন্দীগ্রামের বিদ্রোহী তৃণমূল বিধায়কের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মধ্যেই তাঁর পাশে দাঁড়িয়ে দলীয় নেতৃত্বের একাংশকে কাঠগড়ায় তুলেছেন বাণী সিংহ রায়। বনমন্ত্রীর প্রতি দলের আচরণ নিয়েও প্রশ্ন তুলে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে দল যা ব্যবহার করল, তা বাংলার তরুণদের কাছে লজ্জার। রাজীবের সঙ্গেও যা হল, সবাই তো আর মাথা হেঁট করে থাকবে না। শীলভদ্র দত্ত থেকে নিয়ামত শেখ, অনন্তদেব অধিকারী। দলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে সরব একের পর এক তৃণমূল বিধায়ক। পিকেকে নিয়েও তীব্র ক্ষোভ বর্ষীয়ান তৃণমূল নেতার গলায়। তিনি কটাক্ষ করেন, ওইসব পিকে, চুণী দিয়ে দল চলে না, উনি বাংলার কী বোঝেন, দল চালাচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির আশেপাশের পাঁচ নেতা! তৃণমূল সূত্রে খবর, দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য বাণী সিংহ রায়। ছিলেন সহ সভাপতিও। বর্ষীয়ান নেতার ক্ষোভ সামাল দিতে আসরে নেমে মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের হাওড়া সদরের নেতা অরূপ রায় বলেন, উনি আমাদের সিনিয়র নেতা। উনি যাতে এধরনের কথা না বলেন, সেজন্য ওনার সঙ্গে কথা বলব। ভোট যত এগচ্ছে, ততই তৃণমূলের অন্দরে বাড়ছে অসন্তোষ। শুভেন্দুকে নিয়ে ধোঁয়াশার মধ্যে বাণী সিংহ রায়ের মন্তব্য ঘিরে হাওড়ার রাজনীতিতে বাড়ছে জল্পনা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Benjamin Netanyahu : নেতানিয়াহু
নেতানিয়াহু "জীবিত এবং সুস্থ আছেন", ক্যাফে ভিডিও AI নয়; অনলাইন গুজব ওড়ালেন ইজরায়েল দূত
West Bengal News LIVE Updates: অপসারিত কলকাতার CP সুপ্রতিম সরকার, করা হল ADG CID
অপসারিত কলকাতার CP সুপ্রতিম সরকার, করা হল ADG CID
PM Modi : প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
প্রায় একমাস পরেই ভোট, মতুয়াদের বড় বার্তা প্রধানমন্ত্রীর
Iran War: যুদ্ধাক্রান্ত UAE-তে এবার ১৯ ভারতীয়র বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, আইনি ব্যবস্থার নির্দেশ, শাস্তি হতে পারে...
যুদ্ধাক্রান্ত UAE-তে এবার ১৯ ভারতীয়র বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ, আইনি ব্যবস্থার নির্দেশ, শাস্তি হতে পারে...

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India Post : ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
ইন্ডিয়া পোস্টে চালু হচ্ছে ২৪ ঘণ্টার প্রিমিয়াম 'স্পিড পোস্ট' পরিষেবা, কী কী সুবিধা পাবেন আপনি ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
ECI-Net App : নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ, লঞ্চ হল 'ECI-Net' অ্যাপ, এক ছাতার তলায় সব পরিষেবা
Assembly Election 2026 : হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
হ্যাট্রিক হবে পিনারাই বিজয়নের ? ৯ এপ্রিল কেরলে ভোটযুদ্ধ, ৪মে ভাগ্যনির্ধারণ
India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার
Gold Price Crash : সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
সোনার দামে বড় পতন, ১.৬০ লক্ষের নীচে গোল্ড, এটাই কি কেনার সঠিক সময় ?
Train Cancel in Howrah: রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
রক্ষণাবেক্ষণের জন্য আজ হাওড়া থেকে বাতিল একাধিক ট্রেন, দেখে নিন কোন কোন ট্রেন বাতিল!
Embed widget