এক্সপ্লোর

West Bengal Elections 2021: ডোমজুড়ে রাজীব বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান

র‍্যালি শুরুর আগেই নারনায় তৃণমূল কর্মীরা জড়ো হন। সাউন্ড বক্সে খেলা হবে গান বাজানোর পাশাপাশি, রাজীব বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বাংলার সংস্কৃতিকে আক্রমণ, মন্তব্য প্রাক্তন বিধায়কের।

সুনীত হালদার, হাওড়া: নিজের পুরনো কেন্দ্র ডোমজুড়ে বাইক র‍্যালি শুরুর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বাধা, সাউন্ড বক্স বাজিয়ে গো ব্যাক, খেলা হবে স্লোগান তৃণমূল কর্মীদের। পাল্টা জয় শ্রীরাম ধ্বনি দিলেন বিজেপি কর্মীরা। এদিন বিজেপি নেতার নেতৃত্বে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বাইক র‍্যালি হওয়ার কথা ছিল। র‍্যালি শুরুর আগেই নারনায় তৃণমূল কর্মীরা জড়ো হন। সাউন্ড বক্সে খেলা হবে গান বাজানোর পাশাপাশি, রাজীব বন্দ্যোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। বাংলার সংস্কৃতিকে আক্রমণ, মন্তব্য ডোমজুড়ের প্রাক্তন বিধায়কের। 

এদিন সকাল থেকেই স্থানীয় তৃণমূল পার্টি অফিসে মাইকে বাজছিল খেলা হবে স্লোগান। বাইক র‍্যালির জন্য ধীরে ধীরে বিজেপি কর্মীরা সেখানে জড়ো হতে শুরু করলেও তখনও পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। 

সমস্যা তৈরি হয় খোদ রাজীব বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছনোর পর। হঠাৎই মাইকে বাজতে শুরু করে রাজীব বন্দ্যোপাধ্যায় বিরোধী স্লোগান। ঘটনার সময় আশে পাশে তৃণমূল কর্মীদের দেখা না গেলেও মাইকে স্লোগান বাজানোর কথা মেনে নেন তৃণমূল পরিচালিত নারনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। ডোমজুড়ের নারনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান বুবাই চক্রবর্তী বলেন, ‘‘ওনার ভাগ্য ভালো ওনাকে কেউ জুতো মারেনি। বেইমান, তঞ্চকতা করেছে, ভোটের আগে বলেছিল আমাকে ঋণ দিন মানে ভোট দিন, এটাকি ঋণ শোধ হল, উনি বেইমান, চার্টার্ড ফ্লাইটে করে ওনাকে ফেরত পাঠিয়ে দেব ৷’’

স্লোগানের মাঝেই কিছুটা হেঁটে জিপে উঠে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি, মানুষই বিচার করবে, তৃণমূলের থেকে এর বেশি কী আশা করা যায়?

এর আগে গত ৭ই ফেব্রুয়ারি ডোমজুড়ের অভয়নগরে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচির পদযাত্রায়তেও বিক্ষোভের মুকে পড়েন রাজীব।

পদযাত্রা শুরুর আগে এলাকা ছেয়ে যায় ‘বিশ্বাসঘাতক’ লেখা পোস্টারে! প্রাক্তন বনমন্ত্রীর ছবিতে পরানো হয় জুতোর মালা। এমনকি মিছিল শুরু হতেই রাজীবকে কালো পতাকা দেখানো হয়। সবমিলিয়ে এখন ২১-এর হাইভোল্টেজ ভোটে ডোমজুড় কেন্দ্রে কী ফলাফল হয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন
Sanchita Kumar | মমতার জমানায় নিয়োগ, রাজ্যের তথ্য কমিশনের সদস্য পদ থেকে ইস্তফা রাজীব-জায়ার
Lok Sabha Monsoon Session |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget