এক্সপ্লোর

কাকে বলে এফআইআর, কীভাবে বুঝবেন, ঠিকমত দায়ের হল কিনা? দেখে নিন

অপরাধের রিপোর্ট করাতে গেলে অবশ্যই এফআইআর করাবেন। প্রমাণ হিসেবে চেয়ে নেবেন এফআইআরের একটি কপি।

কলকাতা: পুলিশ যদি এফআইআর করতে না চায়, তবে কী করবেন? এ ব্যাপারে কী কী অধিকার আছে আপনার? এফআইআরের বিশেষত্বই বা কী? চলুন, দেখে নেওয়া যাক। আইনগত বিষয়গুলি ভাল করে জানলে নিজের অধিকার সহজে প্রয়োগ করা যায়। অতএব জেনে নিন, কাকে বলে এফআইআর। থানায় লিখিত রূপে কোনও অপরাধের ব্যাপারে তথ্য দায়ের করাকে এফআইআর বলে। যদি কোনও অপরাধের ব্যাপারে ফোনে তথ্য দেন, তো পরে আপনার থানায় এসে অভিযোগ লিখিতভাবে করা উচিত, তবে সেটা এফআইআর হবে। যদি দায়িত্বপ্রাপ্ত অফিসার অনুপস্থিত থাকেন, তবে সব থেকে সিনিয়র অফিসারের কাছে অভিযোগ দায়ের করা যায়। যদি কোনও অফিসার এফআইআর নিতে আপত্তি করেন, তবে অভিযোগ করুন তাঁর কর্তৃপক্ষের কাছে। থানায় রিপোর্ট লেখাতে গেলে আপনার সঙ্গে ঘটা অপরাধের ব্যাপারে তথ্য চাওয়া হয়। তখন অপরাধের সময়, জায়গা আর পরিস্থিতি- এ সবের পুরো ব্যাখ্যা করবেন। আপনার দেওয়া তথ্য থানার ডেলি ডায়রিতে উঠবে। একে বলে রোজনামচা। তবে এ কিন্তু এফআইআর নয়, এই ভুল করবেন না। রোজনামচায় ওঠা মানেই কিন্তু এই নয় যে আপনার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। তাই অপরাধের রিপোর্ট করাতে গেলে অবশ্যই এফআইআর করাবেন। প্রমাণ হিসেবে চেয়ে নেবেন এফআইআরের একটি কপি। এই কপি নেওয়া আপনার আইনি অধিকার। এফআইআরের ভিত্তিতে পুলিশ যদি পদক্ষেপ করতে দেরি করে বা অবহেলা করে, তবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করতে পারবেন। এফআইআর দায়েরের জন্য কোনও টাকা নেওয়া যায় না। তবে এফআইআর করতে দেরি করবেন না। এফআইআরে জানাবেন, অপরাধে কে কে দোষী। কার বিরুদ্ধে অপরাধ ঘটেছে। অপরাধের সময় কটা বেজেছিল। ঠিক কোথায় ঘটেছে ওই ঘটনা। কী ধরনের অপরাধ, এতে ক্ষতি কেমন হয়েছে। এই সমস্ত তথ্য অবশ্যই এফআইআরে উল্লেখ করবেন।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget