এক্সপ্লোর

Stealth Omicron: বিশ্বে দ্রুত ছড়াচ্ছে নয়া রূপের 'চোরা ওমিক্রন', RT-PCR টেস্টেও অধরা এই প্রজাতি

Coronavirus Stealth Omicron: জিনোমিক সিকোয়েন্সসিং-এ ধরা পড়েছে এই নয়া সাব-স্ট্রেনটি। বলা হচ্ছে, এই 'চোরা ওমিক্রন'কে আরটি পিসিআর টেস্টেও ধরা যাচ্ছে না। 

নয়া দিল্লি: ঝড়ের যেন শেষ নেই। ব্রিটেনের তরফে জানান হয়েছে বিশ্বজুড়ে ওমিক্রন আবহের মাঝেই প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের আরও একটি উপপ্রজাতি। যাকে- 'চোরা ওমিক্রন' নাম দিয়েছে গবেষকরা। জিনোমিক সিকোয়েন্সসিং-এ ধরা পড়েছে এই নয়া সাব-স্ট্রেনটি। বলা হচ্ছে, এই 'চোরা ওমিক্রন'কে আরটি পিসিআর টেস্টেও ধরা যাচ্ছে না। ব্রিটিশ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে নয়া বিএ.২ ভ্যারিয়েন্টটি নিয়ে ফের চিন্তা বাড়ছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে, তার মধ্যে দেখা গিয়েছে যে ৯৯ শতাংশই বিএ.১ সাব-স্ট্রেন। 

ব্রিটেন ছাড়াও বি.২ সাব-স্ট্রেনটি ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনে মিলেছে। ইতিমধ্যেই বিজ্ঞানীরা বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের  সংক্রমণ ক্ষমতা নিয়ে গবেষণা শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ওমিক্রন ভেরিয়েন্টের তিনটি উপ-স্ট্রেন রয়েছে -- BA.1, BA.2 এবং BA.3। সেখানে বলা হয়েছে,  ওমিক্রন সংক্রমণের মধ্যে BA.1 সাব-স্ট্রেন প্রভাবশালী আর BA.2 সাব-স্ট্রেন দ্রুত ছড়িয়ে পড়ছে। ডেনমার্কে ক্রমেই ছড়িয়ে পড়ছে ওমিক্রনের বি.২ সাব-স্ট্রেনটি। গত ডিসেম্বরে যেখানে ডেনমার্কের মোট ওমিক্রন আক্রান্তদের ২০ শতাংশ রোগী বি.২ আক্রান্ত ছিলেন। গত কয়েক সপ্তাহে সেই শতাংশের হার ৪৫ হয়েছে। অ্যাক্টিভ কেসের বেশিরভাগই এই স্ট্রেনে আক্রান্ত বলে জানা গিয়েছে। 

'চোরা ওমিক্রন' কেন উদ্বেগের বিষয়?

গবেষকদের মতে, BA.2 সাব-স্ট্রেন BA.1-এর সঙ্গে মিলিত হয়ে ৩২টি স্ট্রেন তৈরি করেছে। যেহেতু এই ভাইরাসটি আরএনএ ভাইরাস। তাই এর মিউটেশন ক্ষমতাও অনেক বেশি। গবেষকদের দাবি আরও ২৮টি নতুন স্ট্রেন তৈরি হতে পারে। গবেষকরা বলছেন যে BA.1-এর একটি মিউটেশন রয়েছে- “S” বা স্পাইক জিনে পরিবর্তন এসেছে। আরটি পিসিআর পরীক্ষায় যা দেখে Omicron-কে সহজেই সনাক্ত করা যায়। বরং BA.2 তে -একই মিউটেশন নেই। ফলে আরটি পিসিআর টেস্টে এইও স্ট্রেনকে সনাক্ত করা যাচ্ছে না এখনও। যা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। 

তাহলে কী অধরাই থেকে যাবে এই স্ট্রেন?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, BA.1 সাব-স্ট্রেন কখনও কখনও RT-PCR পরীক্ষায় ধরা না পড়লেও এই নয়া স্ট্রেন একেবারেই অধরা থাকছে। এই “ল্যাব আরটি-পিসিআর পরীক্ষা হল গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা"। কিন্তু কমপক্ষে ৩০ বার অভিযোজন হয়েছে এই নয়া স্ট্রেনের। এমন কোনও কিট নেই যা দিয়ে সহজেই এই রূপকে চিহ্নিত করে আলাদা করা যাবে। যদিও এ বিষয়ে গবেষণা শুরু হয়েছে। 

 

 

সেরা শিরোনাম

News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
ABP Ananda Top 10,11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget