এক্সপ্লোর

Stock Market Today : ট্রাম্পের চোখরাঙানি সত্ত্বেও ২৫ হাজার ছাড়িয়ে গেল নিফটি, এবার ছোঁবে ২৬ হাজারের 'অল টাইম হাই' ?  

Share Market Today : বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের প্রতিফলন দেখা গেল ভারতের শেয়ার বাজারে (Indian Share Market)।   

 

Share Market Today : পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি না করলে ভারতের বাণিজ্যে ক্ষতির হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump)। যদিও মোদি সরকার (PM Modi) জানিয়ে দেয়, অপারেশন সিঁদুর (Operation Sindoor) থেকে এখনও বন্ধ হয়নি। পাকিস্তান হামলা (India Pakistan Tension) করলে এবার বুঝিয়ে দেবে ভারত। আর কোনও নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করার হবে না। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের প্রতিফলন দেখা গেল ভারতের শেয়ার বাজারে (Indian Share Market)।   

আজ কী হয়েছে বাজারে 
এদিন ভারতীয় স্টক মার্কেটের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ৫০, বৃহস্পতিবার ১৫ মে বড় লাফ দিয়েছে । যার নেতৃত্বে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সহ নির্বাচিত হেভিওয়েটদের শেয়ার রয়েছে। আজ সেনসেক্স ৮১,৩৫৪.৪৩ এ খোলে। আগের ক্লোজিংয়ের ৮১,৩৩০.৫৬ পয়েন্টের তুলনায় ১,৩৮৮ পয়েন্ট বা ১.৭ শতাংশ বেড়ে ৮২,৭১৮-এর ইন্ট্রাডে হাইয়ে পৌঁছেছে। 

পাশাপাশি নিফটি ৫০ সূচকটি ২৫,০০০ পয়েন্ট রিকাভারি দিয়েছে। দিনের শুরুতে ২৪,৬৬৬.৯০-এর তুলনায় ২৪,৬৯৪.৪৫ পয়েন্টে শুরু হওয়ার পর, ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৫,১১৬-এর ইন্ট্রাডে হাইতে পৌঁছেছে। সেনসেক্সের ৩০-শেয়ার সূচক অবশেষে ১,২০০ পয়েন্ট বা ১.৪৮ শতাংশ বেড়ে ৮২,৫৩০.৭৪ এ বন্ধ হয়েছে। যেখানে নিফটি ৫০ ৩৯৫ পয়েন্ট বা ১.৬০ শতাংশ বেড়ে ২৫,০৬২.১০ পয়েন্টে ক্লোজিং দিয়েছে ।

৫ লক্ষ কোটি টাকা বেড়েছে বাজারে
এদিন মিড ও স্মল-ক্যাপ বিভাগগুলিও বেড়েছে। কিন্তু তারা খুব ভালো পারফর্ম করেনি। বিএসই মিডক্যাপ সূচক ০.৬৭ শতাংশ বেড়ে বন্ধ হয়েছে, যেখানে স্মলক্যাপ সূচক ০.৯৪ শতাংশ বেড়েছে। আজ বিএসই-তালিকাভুক্ত সংস্থাগুলির সামগ্রিক বাজার মূলধন আগের ট্রেডিং ডের প্রায় ₹৪৩৫ লক্ষ কোটি থেকে বেড়ে ₹৪৪০ লক্ষ কোটিতে পৌঁছেছে, যার ফলে বিনিয়োগকারীরা এক অধিবেশনে ₹৫ লক্ষ কোটি টাকা ধনী হয়েছেন।

আজ ভারতীয় শেয়ার বাজার এই কারণে ওপরে উঠেছে ?

১. বড় ওজানদার মূলধনের শেয়ারগুলিতে কেনাকাটা
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক কারেকশনের পরে নির্বাচিত কিছু হেভিওয়েট শেয়ারের মূল্য কেনাকাটা দেখা যাচ্ছে, যা বাজারের মানদণ্ডকে বাড়িয়ে তুলেছে। টাটা মোটরস, এইচসিএল টেক, আদানি পোর্টস এবং এশিয়ান পেইন্টসের শেয়ার ২-৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সেনসেক্স সূচকে শীর্ষ লাভকারী হিসাবে শেষ হয়েছে। তবে, রিলায়েন্স, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, ভারতী এয়ারটেল এবং টাটা মোটরসের শেয়ারগুলি সেনসেক্স সূচকে বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষ অবদানকারী ছিল।

২. মার্কিন-ভারত বাণিজ্য চুক্তির সম্ভাবনা
মিডিয়া রিপোর্ট অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত "কোনও শুল্ক নয়" বা 'শূন্য শুল্ক' সহ একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব করেছে। রয়টার্স জানিয়েছে এই খবর। সম্ভাব্য মার্কিন-ভারত বাণিজ্য চুক্তি ঘিরে ক্রমবর্ধমান আশা বাজারের মনোভাবকে প্রভাবিত করেছে, যা বাজারের মানদণ্ডগুলিকে চাঙ্গা করেছে।

৩. চতুর্থ ত্রৈমাসিকে ভালো আয় করেছে কোম্পানিগুলি
বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, ভারত ইনকর্পোরেটেডের চতুর্থ ত্রৈমাসিকের আয় এখনও পর্যন্ত স্থিতিশীল রয়েছে, যা বাজারের মনোভাবকে সাপোর্ট দিচ্ছে। ব্রোকারেজ ফার্ম মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের মতে, ৫ মে পর্যন্ত ২৭টি নিফটি কোম্পানির আয় Q4FY25-এর জন্য মিশ্র রেজাল্ট দিয়েছে। কিন্তু সাধারণত প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম্যান্স দেখিয়েছে কোম্পানিগুলি।  

 এখন নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়
 এই সময়ে নিফটির রেজিস্ঠান্স ২৫,৩৬০ পয়েন্টে রয়েছে , যার উপরে আরও ঊর্ধ্বমুখী সম্ভাবনা দেখাচ্ছে বাজার। নেতিবাচক দিক থেকে, ২৪,৪০০ স্বল্প থেকে মাঝারি মেয়াদে শক্তিশালী সাপোর্ট রয়েছে নিফটির। এই স্তরের নীচে গেলে তা চলমান র‍্যালির গতি হারাতে পারে। ততক্ষণ পর্যন্ত, একটি বাই-অন-ডিপ কৌশল নেওয়া যেতে পারে। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget