এক্সপ্লোর

India Turkey Relation : পাকিস্তানকে সাহায্য় করে পার পেল না তুরস্ক, নেওয়া হল একাধিক পদক্ষেপ

India Pakistan Tension : এবার তুরস্কের বিরুদ্ধে একাধিক  ব্যবস্থা নিল ভারত। 

 

India Pakistan Tension : অপারেশন সিঁদুরের সময় পাক-অধিকৃত কাশ্মীর (POK) ও জঙ্গি শিবিরগুলিতে হামলা চালানোয় ভারতের নিন্দা করেছিল তুরস্ক। এমনকী ভারত-পাকিস্তান সংঘাতের সময় ইসলামাবাদকে তুরস্কের ড্রোন দিয়েছিল এর্দোগানের সরকার। যা ভারতের বিরুদ্ধে বার-বার ব্যবহার করেছে পাকিস্তান। যে কারণে এবার তুরস্কের বিরুদ্ধে  ব্যবস্থা নিল ভারত। 

১ তুরস্কের সংস্থার কাজে অনুমতি বাতিল 
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয় বিমানবন্দরে কর্মরত তুর্কি সংস্থা সেলেবির কাজের অনুমতি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার অসামরিক বিমান চলাচল সিকিউরিট ব্যুরো প্রধান ভারতীয় বিমানবন্দরগুলিতে তুরস্কের সেলেবি গ্রাউন্ড হ্যান্ডলিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অনুমতি তাৎক্ষণিকভাবে বাতিল করেছে।

২ আদানি বিমানবন্দর ড্রাগনপাসের সঙ্গে চুক্তি বাতিল করেছে
আদানি বিমানবন্দর হোল্ডিংস ড্রাগনপাসের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি বাতিল করেছে। আদানি বিমানবন্দর হোল্ডিংস ও ড্রাগনপাস গত সপ্তাহে জোট বেঁধেছিল। যেখানে চুক্তি অনুযায়ী ড্রাগনপাসের গ্রাহকদের "সমস্ত আদানি-পরিচালিত বিমানবন্দর লাউঞ্জে অ্যাক্সেস ও ভারত জুড়ে অতিরিক্ত গুরুত্বপূর্ণ লাউঞ্জগুলিতে অ্যাক্সেস দেওয়া হয়েছিল। এার আর সেগুলি পাবেন না তারা। 

৩ মওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি বাতিল করেছে মউ
ভারত-পাক সংঘর্ষে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করার প্রেক্ষাপটে মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু ইউনিভার্সিটি  (MANUU) তুরস্কের ইউনূস এমরে ইনস্টিটিউটের সঙ্গে তাদের একাডেমিক সমঝোতা স্মারক (MOU) বাতিল করার ঘোষণা করেছে। বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার জানিয়েছে যে ভারত-পাক উত্তেজনার পটভূমিতে তুরস্ক পাকিস্তানকে সমর্থন করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।MANUU গত বছর পাঁচ বছরের জন্য ইউনূস এমরে ইনস্টিটিউটের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যার আওতায় MANUU- ভাষা, ভাষাবিদ্যা ও ইন্ডোলজি স্কুলে তুর্কি ভাষায় ডিপ্লোমা শুরু করেছিল।

৪ জেএনইউ-র পর জামিয়াও বাতিল করল মউ 
জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে বেশ কয়েকটি ভারতীয় বিশ্ববিদ্যালয় তুরস্কের প্রতিষ্ঠানগুলির সঙ্গে তাদের অ্য়াকাডেমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্থগিত করেছে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে, জামিয়া মিলিয়া ইসলামিয়া বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে তুরস্কের সঙ্গে প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করার ঘোষণা করেছে। ইতিমধ্যেই তাদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে তুরস্ক। 

যেখানে তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এর্দোগান পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী দিনেও পাকিস্তানের পাশে থাকবে তুরস্কের সরকার। এরপরই একে একে তুরস্কের বিরুদ্ধে বহু পদক্ষেপ নেওয়া শুরু করে ভারত। মনে রাখতে হবে, তুরস্কের পর্যটনের একটা বড় অংশ ভারতের অবদানে চলে। সেখানে ভারতীয় পর্যটকরা যাওয়ার ফলে লাভবান হয় পাকিস্তান বন্ধু দেশ। সেই পথেও বাধ দিচ্ছে ভারত। তুরস্কে ফিল্মের শ্যুটিংয়ের আগে একবার ভাবতে বলা হয়েছে 

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget