এক্সপ্লোর

সুশান্ত বলেছিলেন, প্রতিভাহীনদের সুযোগ দেয়, ধসে যাবে বলিউড

১৪ তারিখ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত। জীবন সম্পর্কে এত স্পষ্ট ধারণা থাকা সত্ত্বেও মনের অভ্যন্তরে গড়ে ওঠা হতাশা শেষ করে দিল তাঁকে।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুত খোলামেলা স্বভাবের ছিলেন। স্বজনপোষণ, বহিরাগত বিতর্ক- সব বিষয়েই বারবার মুখ খুলেছেন তিনি। এক সাক্ষাৎকারে বলেছিলেন, আপনি ইন্ডাস্ট্রির বাইরের লোক না ভেতরের, তা গুরুত্বপূর্ণ নয়, নিজের কাজ কতটা ভালভাবে আপনি করতে পারেন, সেটাই আসল ব্যাপার। সাক্ষাৎকারটি সুশান্ত দিয়েছিলেন ২০১৬ সালে, তার অল্পদিন আগে মুক্তি পায় তাঁর সুপারহিট ছবি এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি। সুশান্ত বলেছিলেন, বলিউডের মত জায়গাতেও বন্ধুত্ব হওয়া অসম্ভব নয়, সময়, বিশ্বাস ও মানসিক নিরাপত্তা- এই তিনটি জিনিস গুরুত্বপূর্ণ দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য, কোন ইন্ডাস্ট্রিতে আপনি আছেন সেটা ততটা দরকারি নয় এ ক্ষেত্রে। স্থায়িত্বের কথা ভাবলে ইন্ডাস্ট্রিতে আপনি বহিরাগত না ফিল্মি পরিবারে জন্মেছেন, তাও বিশেষ গুরুত্বপূর্ণ নয়। একমাত্র একটা জিনিসই আপনাকে বাঁচাতে পারে, তা হল নিজের কাজ সত্যি ভালভাবে করা আর পেশাদারিত্ব বজায় রাখা। বলিউডে অনেক বহিরাগত আছেন, যাঁরা দুর্দান্ত সাফল্য পেয়েছেন, আবার যাঁদের গডফাদারের সমর্থন রয়েছে, তাঁরা বিশেষ কিছু করতে পারেননি। তবে সুশান্ত মনে করতেন, স্বজনপোষণ অত্যন্ত বিপজ্জনক ব্যাপার। যদি দীর্ঘদিন ধরে এমন লোকজনকে আমরা সুযোগ দিতে থাকি, যাদের কোনও প্রতিভা নেই তবে আমরা ভারসাম্যহীন একটা সমীকরণ তৈরি করছি। এর ফলে গোটা ইন্ডাস্ট্রি ধসে যাবে কারণ দর্শকের কাছে দুর্দান্ত সব বিদেশি ছবি দেখার সুযোগ রয়েছে, দারুণ অভিনয় দেখার সুযোগ রয়েছে। চূড়ান্ত সঙ্কটজনক পরিস্থিতি এখনও তৈরি হয়নি এখানে কিন্তু দর্শকদের কাণ্ডজ্ঞান ও আমাদের প্রাসঙ্গিকতা- কোনওটাই হালকাভাবে নেওয়া উচিত নয়। সাফল্যের শীর্ষে পৌঁছে গেলে কি একা হয়ে যেতে হয়? সুশান্ত বলেন, সাফল্য বা ব্যর্থতা অথবা এই দুয়ের মাঝামাঝি অবস্থান- একাকীত্ব কোথাও নেই। লোকে এই কথা বলে থাকে, কারণ তারা ভাবে, সাফল্যের সঙ্গে সঙ্গে যে পুরস্কারগুলো আসবে তা তাদের জীবন বদলে দেবে। কিন্তু এটা সত্যি নয়। সাফল্যের সঙ্গে যে আনন্দটুকু আসবে সেটাই আপনার পুরস্কার। বেঁচে থাকা তো সে জন্যই। এছাড়া যেটুকু স্বীকৃতি বা অর্থলাভের কথা হচ্ছে তা শুধু পিআর এজেন্সির জন্য আর আপনার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের জন্য। আপনার একাকীত্বের সঙ্গে তার সম্পর্ক নেই। তবে নিজের প্রতিভার জোরে ও কঠোর পরিশ্রমের ফলে গৃহীত হতে পারার মধ্যে একটা গর্ব আছে। এর খারাপ দিকটা হল, ছোটবেলায় আপনি ভাবেন, একদিন ধনী হবেন, বিখ্যাত হবেন, আর সেটাই সব কিছুর জবাব। কিন্তু যখন সত্যি সেটা ঘটে, তখন বুঝতে পারেন, আপনার ধারণা কতটা ভুল ছিল। ১৪ তারিখ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত। জীবন সম্পর্কে এত স্পষ্ট ধারণা থাকা সত্ত্বেও মনের অভ্যন্তরে গড়ে ওঠা হতাশা শেষ করে দিল তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক, হাজির মুর্শিদাবাদের ৩ সংখ্য়ালঘু সাংসদ
Mahua Moitra and Supreme Court: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, মামলা খারিজ করে তাঁকে ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 7 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget