এক্সপ্লোর
কেন বিয়ে করেননি? জানালেন তব্বু, দুষলেন অজয় দেবগণকে
তব্বু ও অজয়কে এক সঙ্গে প্রথম দেখা যায় বিজয়পথ ছবিতে।

মুম্বই: ৫০-এ পড়েছেন তব্বু। অন্ধাধুন, মাচিস, বিরাসত, চাঁদনি বার-এর মত ছবিতে স্ক্রিন ঝলসানো অভিনেত্রী কিন্তু এখনও সিঙ্গল। জন্মদিনে তিনি জানালেন, কেন বিয়ে করেননি। বিয়ে না করার জন্য তব্বু পুরো দোষ চাপিয়েছেন অজয় দেবগণের ঘাড়ে। বলেছেন, অজয় আর আমি পরস্পরকে ২৫ বছর ধরে চিনি। আমার আত্মীয় সমীর আর্যর প্রতিবেশী আর বন্ধু ছিল ও। তখন বড় হচ্ছিলাম, তখন থেকে আমরা বন্ধু। ছোটবেলায় সমীর আর অজয় আমায় চোখে চোখে রাখত, কোনও ছেলে আমার সঙ্গে কথা বললেই তাকে ধরে ঠ্যাঙাত। ওরা ভীষণ জ্বালাতন করত, ওদের ভয়ে কেউ আমার সঙ্গে মিশতে পারত না। আজ আমি সিঙ্গল শুধু অজয়ের জন্য। একদিন নিজের ভুল বুঝতে পেরে দুঃখিত হবে বলে আশা করি। তব্বু ও অজয়কে এক সঙ্গে প্রথম দেখা যায় বিজয়পথ ছবিতে। এর আগেও তব্বু বলেছেন, বিয়ে করে জীবনে থিতু হওয়ার জন্য সকলের ওপর চাপ থাকে। তাঁর ওপর ছিল না বললে মিথ্যে বলা হবে। কিন্তু প্রত্যেকের পরিস্থিতি আলাদা হয়, তিনি নিজের একা থাকা সেই পরিস্থিতির ওপর ছেড়েছেন। মীরা নায়ারের আ স্যুটেবল বয়-তে তব্বুকে অল্পদিন আগে দেখা গিয়েছে। তাঁর বিপরীতে ছিলেন বলিউডে অল্পদিন আগে পা রাখা ঈশান খট্টর।
Before You Go
Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি






















