এক্সপ্লোর

কবে প্রকাশ হবে সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষার নির্ঘণ্ট ? জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

এদিন তিনি ট্যুইটারে লেখেন, ২০২১ সালের সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার সন্ধে ৬টায় পরীক্ষার দিন জানাব। উল্লেখ্য চলতি সপ্তাহের প্রথম দিকে নিশাঙ্ক জানান, ২০২১ সালের সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে। তবে তিনি কোনও তারিখের কথা ঘোষণা করেননি।

নয়াদিল্লি: আগামী ৩১ ডিসেম্বর সিবিএসই দশম এবং দ্বাদশ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হবে। শনিবার টুইট করে একথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আগামী বৃহস্পতিবার সন্ধে ৬টায় পরীক্ষার দিন ঘোষণা হবে বলে জানিয়েছেন তিনি। এদিন তিনি ট্যুইটারে লেখেন, ২০২১ সালের সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষাসূচি ঘোষণা করব। আগামী বৃহস্পতিবার সন্ধে ৬টায় পরীক্ষার দিন জানাব। উল্লেখ্য চলতি সপ্তাহের প্রথম দিকে নিশাঙ্ক জানান, ২০২১ সালের সিবিএসই দশম এবং দ্বাদশের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হবে। তবে তিনি কোনও তারিখের কথা ঘোষণা করেননি।
সাধারণত প্র্যাক্টিক্যাল পরীক্ষা হয় জানুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে হয় লিখিত পরীক্ষা। শেষ হয় মার্চে। করোনা পরিস্থিতিতে কীভাবে পরীক্ষা হবে সেই প্রশ্ন আগেই উঠেছে। এই আবহে শিক্ষামন্ত্রী মঙ্গলবার জানান, পরিস্থিতি বিবেচনা করে, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ২০২১ সালে সিবিএসই পরীক্ষা হবে অনলাইনেই। তবে এই বিষয়ে এখনও কোনও সুনির্দিষ্ট নির্দেশিকা জারি করেনি কেন্দ্র। শিক্ষামন্ত্রক সূত্রে খবর, ২০২১ সালের পরীক্ষাসূচি ঘোষণা করার আবেদন জানিয়েছেন অভিভাবকরা। তাঁদের আবেদন পরীক্ষার অন্তত ৩ মাস আগে সূচি ঘোষণা করুক কেন্দ্র। পড়ুয়াদের পরীক্ষার জন্য প্রস্তুত রাখতে ইতিমধ্যেই প্রি-বোর্ড পরীক্ষা নিয়েছে একাধিক স্কুল। অনলাইনেই হয়েছে সেই পরীক্ষা। এবিষয়ে নিশাঙ্ক বলেন, আমি সবসময় শিক্ষকদের সঙ্গে কথা বলি। পড়ুয়াদের সঙ্গেও যোগাযোগ রাখার চেষ্টা করি। যাতে সমন্বয় রেখে কাজ করা যায়। উল্লেখ্য, করোনার কোপ পড়েছে শিক্ষাক্ষেত্রে। মার্চ মাস থেকে বন্ধ স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। শর্তসাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আপাতত সেই পথে হাঁটছে না একাধিক রাজ্য। এদিকে বছর ঘুরলেই দশম, দ্বাদশের পরীক্ষা। করোনা আবহে এবছরই বাতিল হয়ে যায় সিবিএসই দশম এবং দ্বাদশের একাধিক পরীক্ষা। এই আবহে ২০২১ সালের পরীক্ষা? সেই প্রশ্ন উঠেছে বারবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 3 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget