এক্সপ্লোর

Iran War: কেন এত রহস্য, কেনই বা আড়ালে মোজতবা খামেনেই, এতে কী লাভ ইরানের?

Mojtaba Khamenei: আয়াতোল্লা আলি খামেনেই বেঁচে থাকাকালীনও বেশ প্রভাব ছিল মোজতবার।

নয়াদিল্লি: দেশের সর্বোচ্চ শাসক হিসেবে নাম ঘোষণা হওয়ার পরও জনসমক্ষে আসেননি। লিখিত বিবৃতি প্রকাশ করলেও, ধরা দেননি ক্যামেরায়। তাঁর স্বাস্থ্য নিয়েও নানা খবরাখবর আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ শাসক, আয়াতোল্লা মোজতবা খামেনেইয়ের ভবিষ্যৎই প্রশ্নের মুখে। কিন্তু খুব শীঘ্র মোজতবা প্রকাশ্যে নাও আসতে পারেন, এমনকি তিনি আড়াল থেকে সরকার চালাতে পারেন বলেও মনে করছেন কূটনীতিকদের একাংশ। (Mojtaba Khamenei)

আয়াতোল্লা আলি খামেনেই বেঁচে থাকাকালীনও বেশ প্রভাব ছিল মোজতবার। কিন্তু কখনওই সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। বরং আড়ালে থেকেই ক্ষমতার অলিন্দে নিজেকে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছিলেন তিনি। কিন্তু আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যখন ভীষণ যুদ্ধ চলছে, ভবিষ্যৎ ঘিরে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেই সময় মোজতবা কেন আড়ালে, প্রশ্ন উঠছে দেশের অন্দরেও। সরকার বিরোধীরা ‘AI শাসক’ বলে কটাক্ষও করছেন তাঁকে। যদিও কূটনীতিকরা এর মধ্যে কৌশল দেখছেন। (Iran News)

ইয়েল ইউনিভার্সিটির অধ্যাপক তথা ইতিহাসবিদ এ আজিজ এ নিয়ে মুখ খুলেছেন। CNN-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বহু বছর বাবার ছত্রছায়ায়, ক্ষমতার অলিন্দে থেকেছেন মোজতবা। বাবার চারদশকের শাসনকালে হাতে গোনা কয়েক বারই প্রকাশ্যে দেখা গিয়েছে তাঁকে। কণ্ঠস্বর শোনার সুযোগ হয়েছে কমজনেরই। হঠাৎ করে নেমে আসা যুদ্ধ এবং বাবার অবর্তমানে আকস্মিক উত্থান, মোজতবাকে ঘিরে এই মুহূর্তে রহস্য তৈরি হয়েছে। কাল্পনিক এক চরিত্রের সৃষ্টি হয়েছে, যার শিকড় পৌরাণিক কাহিনি এবং শিয়া ধর্মতত্ত্বের গভীরে প্রোথিত।

আমেরিকা এবং ইজ়রায়েলের হাতে আয়াতোল্লা খামেনেইনির মৃত্যু মোজতবার প্রতি কৌতূহল আরও বৃদ্ধি করেছে বলে মত আজিজির। তাঁর যুক্তি, মোজতবাকে ‘শহিদ ইমামে’র সন্তান হিসেবে তুলে ধরার চেষ্টা হচ্ছে। আহত বাঘ হিসেবে দেখানো হচ্ছে তাঁকে, যাতে কারবালার যুদ্ধের শিয়াপন্থী ইমামদের মতো ভাবমূর্তি গড়ে তোলা যায়। ইরানের রাজনৈতিক সংস্কৃতি বরাবরই এমন। ১৯৭৯ সালের বিপ্লবের পর পরই ইরাকের সাদ্দাম হুসেন ইরান আক্রমণ করেন। সেই যুদ্ধ আট বছর ধরে চলে। হাজার হাজার মানুষ মারা যান। ওই যুদ্ধে সামনে থেকে লড়াইয়ের অভিজ্ঞতাও রয়েছে মোজতবার। ফলে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। 

মোজতবার অনুপস্থিতিতে ইরানে বর্তমান শাসনব্যবস্থার ভিত নড়ে যাওয়ার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন কূটনীতিকরা। কারণ যুদ্ধ পরিস্থিতি সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য অ্যাসেম্বলি রয়েছে। যুদ্ধের কৌশল রচনা করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, তিলে তিলে যাদের গড়ে তোলেন আয়াতোল্লা খামেনেই। মোজতবাও তাদের অত্যন্ত ঘনিষ্ঠ। এমনকি মোজতবার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার নেপথ্য়েও রেভলিউশনারি গার্ডসের ভূমিকা রয়েছে। মোজতবা আয়াতোল্লা খামেনেইয়ের উত্তরাধিকারী, এইটুকুই বর্তমান শাসনব্যবস্থাকে বৈধতা দেওয়ার জন্য় জরুরি বলে করছেন লন্ডনের থিঙ্কট্যাঙ্ক সংস্থা Middle East and North Africa Programme-এর ডিরেক্টর সনম বকিল। অন্য দিকে, আজিজির দাবি, ব্যক্তি মোজতবা এখানে গুরুত্বপূর্ণ নন। হামলায় তাঁর আহত হওয়া, পরিবারকে হারানো-এসবই সরকারকে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে।  সেরে উঠলে মোজতবা ঠিকই প্রকাশ্য়ে আসবেন।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget