এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

আক্রান্তের সংখ্য়ায় চিনকে  ছাড়াল আমেরিকা, করোনা সংক্রমণ বিপর্যয় নিয়ে চিনা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, জি২০ নেতারা নিজেদের মধ্যে আলোচনায় একমত হয়েছেন যে, করোনা অতিমারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে অবিলম্বে তথ্য আদানপ্রদান অত্যন্ত জরুরি।

ওয়াশিংটন:  চিনা প্রেসিডন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি করোনাভাইরাস সংক্রমণ উদ্ভূত পরিস্থিতি, বিপর্যয় নিয়ে কথা বলবেন বলে জানালেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আশা করি ভালমতোই  আলোচনা হবে। ফলদায়ক হবে তা। করোনা আক্রান্তের বিচারে চিনকে পিছনে ফেলে দিয়েছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, জি২০ নেতারা নিজেদের মধ্যে আলোচনায় একমত হয়েছেন যে, করোনা অতিমারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে  অবিলম্বে তথ্য আদানপ্রদান অত্যন্ত জরুরি।  আমেরিকা করোনাভাইরাস সংক্রমণ রোধে দুনিয়াব্যাপী তার শরিকদের সঙ্গে  কাজ করছে বলে জানান তিনি। বলেন, আমরা আলোচনা করেছি, সব  দেশগুলির নিজেদের মধ্যে অবিলম্বে তথ্য, পরিসংখ্যান আদানপ্রদান কতটা গুরুত্বপূর্ণ এবং এই কাজটা ইতিমধ্যেই চলছে। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণে বেশি ক্ষতিগ্রস্ত না হওয়া অঞ্চলগুলিকে পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে তিনি হয়তো সিদ্ধান্ত নেবেন বলেও জানান ট্রাম্প। বলেন, আমাদের দেশকে কাজে ফিরতে হবে। হয়তো দেশের যে বিরাট অংশে করোনার প্রভাবে  ততটা  ক্ষতিগ্রস্ত হয়নি, সেই অংশের কথা বিবেচনা করব। অবশ্য ওইসব এলাকা পুনরায় খুলে দেওয়ার ব্যাপারে সময়সীমা ঠিক করা নিয়ে তাঁর প্রশাসন বিশেষজ্ঞদের মতামত নেবে, আগামী সপ্তাহ নাগাদ আরও কিছু এ ব্যাপারে তথ্য দিতে পারবেন বলে জানান তিনি। বৃহস্পতিবার জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া  তথ্য অনুসারে নিশ্চিত করোনা সংক্রামিতের সংখ্যার বিচারে বিশ্বে চিনকে ছাপিয়ে এক নম্বরে চলে এসেছে আমেরিকা। ট্রাম্পের অবশ্য এ নিয়ে বক্তব্য, চিনকে বিশ্বাস করি না, কেউ জানে না ওখানে কী হচ্ছে। দেশটাকে পছন্দ করি বটে, তবে কেউ ওখানে কী হয়, জানে না। হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ ট্র্যাকারের গতকালের তথ্য, আমেরিকায় মারণ ভাইরাস সংক্রমণ হয়েছে ৮২৪০৪টি, সেখানে চিনে সংখ্যাটা ৮১৭৮২। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর তথ্য, সর্বত্র লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। সর্বত্র হাহাকার।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

EC On Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোট লুঠের অভিযোগ খারিজ কমিশনের
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভোট লুঠের অভিযোগ খারিজ কমিশনের
Post Poll Violence: ভোটের ফল ঘোষণার পরই ২ জেলায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু ! 'খুন' ২ বিজেপি কর্মীও
ভোটের ফল ঘোষণার পরই ২ জেলায় দুই তৃণমূল কর্মীর মৃত্যু ! 'খুন' ২ বিজেপি কর্মীও
Nabanna: নবান্ন মুখরিত 'জয় শ্রীরাম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে, উড়ল গেরুয়া আবির, উদযাপনে কর্মীরা
নবান্ন মুখরিত 'জয় শ্রীরাম', 'ভারত মাতা কি জয়' স্লোগানে, উড়ল গেরুয়া আবির, উদযাপনে কর্মীরা
Jahangir Khan: কোথায় জাহাঙ্গির ? বন্ধ পার্টি অফিস, বাড়িতেও নেই ফলতার তৃণমূল প্রার্থী !
কোথায় জাহাঙ্গির ? বন্ধ পার্টি অফিস, বাড়িতেও নেই ফলতার তৃণমূল প্রার্থী !

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee: 'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Embed widget