এক্সপ্লোর

ডুয়ার্সে ঢুকতে দেওয়া হবে না ,বিধানসভা আসনের প্রার্থী ঘোষণা নিয়ে গুরুঙ্গকে হুঁশিয়ারি আদিবাসী বিকাশ পরিষদের, তৃণমূলকে কটাক্ষ বিজেপির

শনিবারই অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিয়েছেন নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুন্ডা। এই প্রেক্ষাপটেই আগামী নির্বাচনে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে বিমল গুরুং আর ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সংঘাত শুরু হয়েছে।

জলপাইগুড়ি: তরাই-ডুয়ার্সে বিমল গুরুঙ্গকে ঢুকতে না দেওয়া বলে সাফ জানিয়ে দিল ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদ। এদিকে ওদলাবাড়ির সভামঞ্চ থেকে বিধানসভা ভোটে প্রার্থী হিসেবে এক নেপালি যুবকের নাম প্রস্তাব করেন গুরুঙ্গ। বিকাশ পরিষদের অভিযোগ, ফের শান্তি নষ্টের চেষ্টা করছেন গুরুঙ্গ। সবাইকে নিয়ে কাজ করতে চাই বলে পাল্টা দাবি করেছেন বিমল গুরুঙ্গ। শনিবারই অমিত শাহর সভায় বিজেপিতে যোগ দিয়েছেন নাগরাকাটার তৃণমূল বিধায়ক সুকরা মুন্ডা। এই প্রেক্ষাপটেই আগামী নির্বাচনে নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে বিমল গুরুং আর ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের সংঘাত শুরু হয়েছে। এদিকে শুক্রবার ওদলাবাড়িতে সভায় বিমল গুরুঙ্গ, নাগরাকাটা বিধানসভা কেন্দ্রে সনম লামা নামে নেপালি সম্প্রদায়ের এক ব্যক্তিকে তৃণমূলের টিকিট দেওয়ার জন্য সওয়াল করেন। ভারতীয় মূল নিবাসী আদিবাসী বিকাশ পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাজেশ লাকড়া বলেন, আদিবাসী সম্প্রদায়ের একটা ক্ষোভ আছে। বিমল গুরুঙ্গ প্রার্থী ঘোষণা করেছে সনম লামার নাম। তরাই ডুয়ার্সে সাঁওতালী, কামতাপুরী, বরাইক, বাঙালিদের বসবাস। কীভাবে নাম ঘোষণা করলেন তিনি। এর প্রতিবাদে বিমলকে কোথাও সভা করতে দেব না। সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থীপদ প্রসঙ্গে সাবধানী অবস্থান নিয়েছে জেলা তৃণমূল। জলপাইগুড়ির তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, ইতিহাস যেটা বলছে ১৯৫২ থেকে নির্বাচনে আদিবাসীদের মধ্যে থোকেই কাউকে বিধায়ক করা হয়েছে। দল ঠিক করবে কাকে তারা প্রার্থী করবে। প্রার্থীর নাম তৃণমূল নেত্রীকে পাঠানো হয়েছে। উনি প্রস্তাব করতে পারেন। দল জানে আদিবাসীই প্রার্থী হবে। গুরুঙ্গ ইস্যুতে ফের তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিজেপি। জলপাইগুড়ি জেলা বিজেপি সভাপতির দাবি, ভোট ব্যাঙ্কের জন্য দেশদ্রোহীকে কাজে লাগাচ্ছেন মমতা। মানুষ এর বিচার করবে। পরিসংখ্যান বলছে, নাগরাকাটা কেন্দ্রে তফশিলি উপজাতি এবং আদিবাসী ভোটার ৭০ শতাংশেরও বেশি। গত বিধানসভা ভোটে নাগরাকাটা দখল করে তৃণমূল। কিন্তু ২০১৯ এর লোকসভা ভোটে নাগরাকাটায় তৃণমূলের চেয়ে ৫০ হাজার ২৪৪ ভোটে এগিয়েছিল বিজেপি। এরই মধ্যে আদিবাসী অধ্যুষিত এই বিধানসভায় প্রার্থীপদ ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে।

সেরা শিরোনাম

Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget