এক্সপ্লোর

Air India:মাঝ-আকাশে বিমানে কাঁকড়াবিছার কামড়, অসুস্থ এয়ার ইন্ডিয়ার যাত্রী

Scorpion Bite:'স্নেকস অন আ প্লেন' ছবিটি দেখেছেন? এ যেন অনেকটা তারই ছোটখাটো সংস্করণ। তবে সাপের বদলে এখানে ছিল কাঁকড়াবিছা। গল্পকথা নয়, এয়ার ইন্ডিয়ার বিমানে বাস্তবেই এমন ঘটনা ঘটেছে।

নাগপুর: 'স্নেকস অন আ প্লেন' (Snakes On A Plane) ছবিটি দেখেছেন? এ যেন অনেকটা তারই ছোটখাটো সংস্করণ। তবে সাপের বদলে এখানে ছিল কাঁকড়াবিছা (Scorpion)। গল্পকথা নয়, এয়ার ইন্ডিয়ার (Air India Flight) বিমানে বাস্তবেই এমন ঘটনা ঘটেছে। বিষাক্ত কাঁকড়াবিছার কামড় খেয়ে অসুস্থ হয়ে পড়েন এক মহিলা যাত্রী (Scorpion Bites Passenger)। নাগপুর (Nagpur) থেকে মুম্বইগামী (Mumbai) বিমান তখন মাঝ-আকাশে। অবতরণ করতেই ছুটে আসেন ডাক্তার। তড়িঘড়ি হাসপাতালেও নিয়ে যাওয়া হয় ওই মহিলাকে। আপাতত তিনি সুস্থ। তবে এভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে কাঁকড়াবিছার হদিস মেলায় যারপরনাই হইচই দিকে দিকে।

কী ঘটেছিল?
গত কাল বিবৃতি পেশ করে পুরো পর্বের কথা জানায় এয়ার ইন্ডিয়া। বলা হয়, '২৩ এপ্রিল, আমাদের AI 630 উড়ানের এক যাত্রী কাঁকড়াবিছার দংশনে অসুস্থ হয়ে পড়েছিলেন।' তবে তার পর প্রোটোকল মেনেই সমস্ত ব্যবস্থা নেন কর্তৃপক্ষ। গোটা বিমানের তল্লাশি করা হয়। কাঁকড়াবিছাটির হদিসও মেলে। এর পর 'ফিউমিগেশন' করা হয়েছে বিমানটির। এতেই শেষ নয়। এয়ার ইন্ডিয়ার তরফে তাদের কেটারিং বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন ড্রাই ক্লিনিংয়ের দায়িত্বপ্রাপ্তদের স্পষ্ট জানিয়ে দেন ছারপোকা এবং এই জাতীয় কোনও সমস্যা আছে কিনা ভাল করে দেখে নিতে হবে। প্রয়োজনে তারাও যেন তাদের তরফে 'ফিউমিগেশন' করিয়ে নেয়, বলা হয়েছে নির্দেশে। কর্তৃপক্ষের ধারণা, বহু সময়ে কেটারিং ও ড্রাই ক্লিনার্সের তরফে বিমানযাত্রীদের জন্য যে পরিষেবা দেওয়া হয় তার সঙ্গেই এই ধরনের বিষাক্ত প্রাণী চলে আসতে পারে। তাই সাবধান থাকতে হবে সব দিক থেকে। রেকর্ড অবশ্য বলছে, এর আগেও বিমানে সরীসৃপ জাতীয় প্রাণীর দেখা পাওয়া গিয়েছিল।

বিমানে 'অনাহূত'...
গত ডিসেম্বরের ঘটনা। এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস প্লেনের 'কার্গো হোল্ড'-এ সাপের দেখা পাওয়া গিয়েছিল। বিমানটি কালিকট থেকে দুবাই যাচ্ছিল। দুবাই অবতরণের পরই দ্রুত দমকলে খবর দেওয়া হয়।  সাপের হদিস মিলতেই আগে ধীরে ধীরে যাত্রীদের বিমান থেকে নামানো হয়েছিল। সে বার কর্তৃপক্ষ জানিয়েছিলেন, যাঁরা 'গ্রাউন্ড হ্যান্ডলিং' করেন, তাঁদের গাফিলতিতেই এই অবস্থা। যদিও এই ঘটনার জেরে দুবাই বিমানবন্দরে ৭ ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রীদের। সেই ভোগান্তির কথা সোশ্য়াল মিডিয়ায় শেয়ারও করেছিলেন এক জন। কিন্তু বার বার এই ধরনের ঘটনা এয়ার ইন্ডিয়ার মতো সংস্থার যাত্রী-নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকের মনেই। 

আরও পড়ুন:জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান, মিছিলের আগেই লাঠিচার্জ
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযান, মিছিলের আগেই লাঠিচার্জ
CJP Protest: আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
আন্দোলন রুখতে সংসদ চত্বরে বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা! বিক্ষোভ রুখতে লাঠি, কাঁদানে গ্যাস
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Parliament Protest: অভিযান রুখতে, সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ!
অভিযান রুখতে, সংসদ ভবন চত্বরে কড়া নিরাপত্তা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, লাঠিচার্জ!

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget