এক্সপ্লোর

Womens Beauty Salon : রূপচর্চা ইসলাম-বিরুদ্ধ ! আফগানিস্তানে আজব অজুহাতে মহিলাদের সেলুন বন্ধের ফরমান তালিবানদের

ইতিমধ্যে মহিলাদের পড়াশোনায় লাগাম টানা থেকে বাইরে বেরোনোর ক্ষেত্রে পোশাকবিধি, চাকরির জায়গায় সুযোগ ছাঁটা থেকে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে। যেসমস্ত ফরমানকে মধ্যযুগীয় বলেই অভিহিত করেছেন অনেক।

কাবুল : রূপচর্চা করা ইসলাম বিরুদ্ধে কাজ ! এমনই দাবি তালিবানদের। আজব অজুহাত সামনে এনে আফগানিস্তানে মহিলাদের সেলুন (Womens Beauty Salon) বন্ধের ফরমান জারি করেছে সেখানকার তালিবান সরকার। আগামী একমাসের মধ্যে সব সেলুন যাতে বন্ধ করে দেওয়া হয়, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে আফগানিস্তানে (Afghanistan)। আর বন্ধের নির্দেশিকার সঙ্গে যে যুক্তি খাড়া করা হয়েছে, তা শুনে তাজ্জব সকলে।

কী বলা হয়েছে আফগানিস্তানের তালিবান (Taliban's) সরকারের তরফে ? এক ভিডিও বার্তায় তালিবান সরকারের মন্ত্রী সাদিক আকিফ মাহজারের বার্তা, আই-ব্রো ঠিক করা বা মহিলাদের মাথায়, চুল, ত্বকে প্রসাধনী দ্রব্য লাগালে সেক্ষেত্রে তা প্রার্থনার কাজে-মাহাত্মে ব্যাঘাত ঘটায়। যে কাজ ইসলাম বিরুদ্ধ। আফগানিস্তানে চলতে থাকা বিয়ের মরশুমে সেখানকারা তালিবান সরকারের এহেন ফরমানে বিপাকে পড়েছেন নববধূরা। সূত্রের খবর, সরকারের এক পক্ষের দাবি, সেলুনে গিয়ে রূপচর্চার জেরে পাত্রপক্ষের পকেটে টান পড়ছে। ফরমান জারির ক্ষেত্রে যে বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে।

তালিবান সরকারের সেলুন বন্ধের ফরমান ও আজব অজুহাত অবশ্য সেদেশের মহিলাদের স্বাধীন জীবনযাপনের পথে আরও একটা নতুন কাঁটা বিছিয়ে দেওয়া বলেই অভিহিত করেছেন অনেকে। ইতিমধ্যে মহিলাদের পড়াশোনায় লাগাম টানা থেকে বাইরে বেরোনোর ক্ষেত্রে পোশাকবিধি, চাকরির জায়গায় সুযোগ ছাঁটা থেকে আরও একাধিক পদক্ষেপ করা হয়েছে। যেসমস্ত ফরমানকে মধ্যযুগীয় বলেই অভিহিত করেছেন অনেক।

প্রসঙ্গত, কাবুল সহ আফগানিস্তানের একাধিক জায়গায় যে সমস্ত সেলুন চলে, তার বেশিরভাগই চালান মহিলারা। তাঁদের অনেকেই আবার পরিবারের একমাত্র রোজগেরে। সেলুনের উপার্জনের ভিত্তিতেই তাঁদের সংসার চলে। তালিবান সরকারের আজব নিদানের জেরে কার্যত বিনা মেঘে বাজ পড়েছে তাঁদের মাথায়। একমাসের মধ্যে যদি সেলুন বন্ধ করে দিতে হয়, তাহলে পরিবারের মুখে দু'বেলা দু'মুঠো অন্ন কীভাবে জোটাবেন, সেই ভেবেই চিন্তায় পড়ে গিয়েছে তাঁরা।-                                                                            

আরও পড়ুন- 'প্রতিযোগিতা ঠিক আছে, প্রতারণা নয়' থ্রেডস নিয়ে মেটাকে নজিরবিহীন আক্রমণ Elon Musk-এর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget