এক্সপ্লোর

ইসলামি সন্ত্রাসবাদ! মিউনিখে রেল স্টেশনে ছুরি-হামলা, হত ১, জখম ৩

মিউনিখ: জার্মানিতে রেল স্টেশনে ছুরি-হামলা। মিউনিখের পূব দিকে গ্রাফিং শহরের ওই রেল স্টেশনে মঙ্গলবার ভোরে আচমকা ছুরি নিয়ে কয়েকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। চারজনকে আহত করে ছুরির ঘায়ে। তাদের একজনের পরে মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।   সরকারি কৌঁসুলির কার্যালয়ের এক মুখপাত্র বলেছেন, আনুমানিক ২৭ বছর বয়সি আক্রমণকারী অপরাধস্থলে এমন কিছু মন্তব্য করে যা থেকে হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে মনে করা হচ্ছে। সম্ভবত, ইসলামি সন্ত্রাসবাদে চালিত হয়ে সে হামলা করে। স্থানীয় মিডিয়ারও দাবি, হামলাকারী যুবককে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ার সময় চিত্কার করে ‘আল্লাহু আকবর’ বলতে শোনা গিয়েছে। লোকটিকে গ্রেফতার করা হয়েছে।   পুলিশের মুখপাত্র বলেছেন, হামলাকারীর রাজনৈতিক উদ্দেশ্য থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সে খুব সহযোগিতার মানসিকতাও দেখাচ্ছে না।   প্রসঙ্গত, গত অগাস্টে একটি অনলাইন ভিডিও ছড়িয়ে নিজেদের ইসলামিক স্টেট জেহাদি বাহিনীর সদস্য বলে দাবি করে দুজন জার্মান-ভাষী হামলার হুঁশিয়ারি দিয়েছিল। দেশের ভিতরে ‘অবিশ্বাসীদের’ ওপর হামলা চালাতে জার্মানির ‘ভাই ও বোনদের’ আহ্বান জানিয়েছিল তারা।   ঘটনা হল, ইসলামিক স্টেটকে রুখে দেওয়ার অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও পাশের দুই দেশ ফ্রান্স ও বেলজিয়ামের মতো এখনও বড়সড় সন্ত্রাসবাদী হামলা হয়নি জার্মানিতে। কিন্তু এদিনের হামলার পর হয়ত স্বস্তিতে থাকার দিন শেষ অ্যাঞ্জেলা মর্কেলের দেশের।  

সেরা শিরোনাম

Nepal Flash Flood : ভারত-চিন-সহ অন্য দেশের উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব ফেরাল বিধ্বস্ত নেপাল, নেপথ্যে কী ?
ভারত-চিন-সহ অন্য দেশের উদ্ধারকাজে সাহায্যের প্রস্তাব ফেরাল বিধ্বস্ত নেপাল, নেপথ্যে কী ?
Nepal Flash Flood : ভেসে আসছে মহিলার দেহ, চুলের মুঠি ধরে সোনার কানের দুল চুরি নেপালে
ভেসে আসছে মহিলার দেহ, চুলের মুঠি ধরে সোনার কানের দুল চুরি নেপালে
Nepal News : প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে 'দ্রুত' এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়; নেপালে ফের 'বিপদঘণ্টা'
প্রাণভয়ে বাইক-চারচাকা গাড়ি ঘুরিয়ে 'দ্রুত' এলাকা ছাড়ছেন সকলে, কেউ কেউ উঠলেন উঁচু জায়গায়; নেপালে ফের 'বিপদঘণ্টা'
YouTube vs Bilibili: ১০০০ ভিউ হলেই মিলবে ৬০ টাকা, চিনের বিলিবিলি কি ইউটিউবের বিকল্প হয়ে উঠবে?
১০০০ ভিউ হলেই মিলবে ৬০ টাকা, চিনের বিলিবিলি কি ইউটিউবের বিকল্প হয়ে উঠবে?

ভিডিও

TMC vs BJP:
Kharaj Mukherjee: বাংলা সিনেমার শ্যুটিংয়ে গিয়ে নেপালে আটকে পড়েছিলেন অভিনেতা খরাজ, আজ ফিরলেন কলকাতায়
ABVP News : যাদবপুরকাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ ABVP, উঠল দেশবিরোধীদের চিহ্নিত করার জোরাল দাবি
Dilip Ghosh: ইকো পার্কে রাখী বন্ধনে মেতে উঠলেন দিলীপ ঘোষ, পরিবর্তনের বাংলায় দিলেন বিশেষ বার্তা
আপনার বাবা-মা হওয়ার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে আসুন Femcare Fertility-র সঙ্গে। [Sponsored]

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
১৮ কোটির রাস্তা তৈরির পর ৩ মাসেই ধস! ১০ ফুট গর্তে আটকে গেল ট্রাক
Tollywood News: অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
অসুস্থতার কথা প্রকাশ্যে আসতেই কাজ হারানোর ভয়? কী জানাচ্ছেন বাঙালি অভিনেত্রী?
Weather Update Today: নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ, আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
Asian Games 2026: এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
এশিয়ান গেমসের ব্যবস্থাপনায় ক্ষুব্ধ বিসিসিআই, শ্রেয়সদের খেলতে না পাঠানোর চিন্তাভাবনা
Suvendu Adhikari: 'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
'বন্দে মাতরম-এ আপত্তি কেন' ? 'আবর্জনা পরিষ্কার করার শপথ নিতে হবে', কাদের উদ্দেশে এই কড়া বার্তা মুখ্যমন্ত্রীর ?
Suvendu Adhikari: 'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
'আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরও দখল করব', যাদবপুরের 'বন্দে মাতরম' সভা থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari On JU:
"এত সাহস ! আর্টস হস্টেলের দেওয়ালে কিষেণজিকে রেড স্যালুট দেবেন", যাদবপুর নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari:
"কীসের আজাদি ভাই? কলকাতার রাস্তায় কাশ্মীর মাঙ্গে আজাদি লিখবেন?", নজরুল মঞ্চ থেকে যাদবপুর প্রসঙ্গে কড়া বক্তব্য মুখ্যমন্ত্রীর
Embed widget