এক্সপ্লোর

পাকিস্তানের গোয়াদর বন্দরের কাছে গুলিতে খুন ১০ শ্রমিক

করাচি: পাকিস্তানের বালুচিস্তানে চিনের আর্থিক সাহায্যে তৈরি কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ গোয়াদর বন্দরের কাছে রাস্তা তৈরির প্রকল্পে কর্মরত অন্তত ১০ শ্রমিক গুলিচালনায় নিহত হয়েছে। সকলেই সিন্ধ প্রদেশের লোক বলে জানিয়েছেন গোয়াদরের ডেপুটি কমিশনার নঈম বাজাই। ডন সংবাদপত্রের খবর, আটজন ঘটনাস্থলেই প্রাণ হারায়, দুজনের মৃত্যু হয় আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। আততায়ীরা দ্রুত ঘটনাস্থল থেকে চম্পট দেয়। কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি, যদিও ২০০৪ থেকে খনিজ সম্পদে সমৃদ্ধ বালুচিস্তানে আকছার সন্ত্রাসবাদী হামলা ঘটছে। সন্দেহভাজন জঙ্গিরা প্রায়ই সেখানকার ভূমিপুত্র নয়, বাইরে থেকে আসা শ্রমিকদের টার্গেট করে। গত মাসেই তারা চার সিন্ধি শ্রমিককে গুলি করে হত্যা করে খারান জেলায়। ১০ শ্রমিক হত্যার তীব্র নিন্দা করে বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগটি বলেছেন, সন্ত্রাসবাদীদের হুমকিতে মাথা নত করব না আমরা। পুলিশ, ফ্রন্টিয়ার কোর বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, পাকিস্তান ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে বেজিংয়ে বেল্ট অ্যান্ড রোড ফোরামে যখন একাধিক চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, তখনই এই হত্যাকাণ্ড। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এ গোয়াদর বন্দরের গুরুত্ব অপরিসীম। ওই পরিকল্পনারই একটি অঙ্গ হল ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের চিন-পাকিস্তান ইকনমিক করিডর যা পাকিস্তানের দক্ষিণ অংশকে রেল ও স্থল পথে জুড়বে চিনের জিনজিয়াংকে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia Conflict : 'রাশিয়ার তেলা কেনার জন্য ভারত-সহ গোটা বিশ্বের কাছে এখন ভিক্ষা চাইছে হোয়াইট হাউস', নিশানা ইরানের বিদেশমন্ত্রীর
'রাশিয়ার তেলা কেনার জন্য ভারত-সহ গোটা বিশ্বের কাছে এখন ভিক্ষা চাইছে হোয়াইট হাউস', নিশানা ইরানের বিদেশমন্ত্রীর
US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
News Live : শিয়রে ভোট, এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?
শিয়রে ভোট, এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?
Drone Attack in Pakistan: পাকিস্তানের রাজধানীতে ড্রোন হামলা, এয়ারস্ট্রাইকের প্রতিশোধ নিল তালিবান?
পাকিস্তানের রাজধানীতে ড্রোন হামলা, এয়ারস্ট্রাইকের প্রতিশোধ নিল তালিবান?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ২: আজ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা, থিম দক্ষিণেশ্বর |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.৩.২৬) পর্ব ১: রাষ্ট্রপতির সফর ঘিরে আরও চরমে কেন্দ্র-রাজ্য সংঘাত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
Embed widget