এক্সপ্লোর
বারো বছরের নাবালককে জেহাদের মন্ত্রে অনুপ্রাণিত করে জার্মানিতে সন্ত্রাস হামলার ছক আইএস-এর

বার্লিন: বারো বছরের এক নাবালককে জেহাদের মন্ত্রে অনুপ্রাণিত করে, জার্মানিতে সন্ত্রাস হামলার ছক কষেছিল আইএস। পশ্চিম জার্মানির লুডউইগশ্যাফেনের এক স্থানীয় ক্রিসমাসের বাজারে সম্প্রতি হামলা চালানোর চেষ্টা করে ওই নাবালক। প্রথম চেষ্টায় ব্যর্থ হলে, গত ৫ ডিসেম্বর ফের শহরের এক হলে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে ওই নাবালক।কিন্তু দুবারই বিস্ফোরকগুলো জ্বালাতে ব্যর্থ হয় ১২ বছরের নাবালক। অবশেষে শহরের হলের কাছে ব্যাগ ভর্তি বিস্ফোরকগুলো নজরে আসে এক নিত্যযাত্রীর। তত্ক্ষণাত্ সেই নিত্যযাত্রীই পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগটি নিয়ে যায় এবং তল্লাশি চালিয়ে ওই নাবালককে আটক করে। জানা গিয়েছে, ওই নাবালকের জার্মানি এবং ইরাকের নাগরিকত্ব রয়েছে। নাবালককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সে আইএস-এর মন্ত্রে অনুপ্রাণিত। তাকে এখন নজরদারিতে রাখা হয়েছে। কোনও মামলা দায়ের করা হয়নি নাবালকের বিরুদ্ধে, তার বয়সের কারণে।
Before You Go
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক






















