এক্সপ্লোর

কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘দুর্ঘটনাবশত যুদ্ধ’ বেঁধে যেতে পারে, মত কুরেশির

ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধান অসম্ভব বলেও জানিয়ে দেন কুরেশি।

ইসলামাবাদ: জম্মু ও কাশ্মীরকে কেন্দ্র করে অদূর ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘দুর্ঘটনাবশত যুদ্ধ’ বেঁধে যেতে পারে। এমনই অভিমত জানালেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। জেনিভায় রাষ্ট্রপুঞ্জ মানবাধিকার পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুরেশি জানান, তিনি বিশ্বাস করেন, যে কোনও রকমের সংঘাতের কী পরিণাম হতে পারে, তা উভয় দেশ বিলক্ষণ জানে। এটা সত্ত্বেও ‘দুর্ঘটনাবশত যুদ্ধ’-এর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই পরিস্থিতি চলতে থাকলে, যে কোনও কিছু ঘটতেই পারে। তিনি যোগ করেন, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের হাই কমিশনার মিচেল বাচেলেত কাশ্মীর পরিদর্শন করার ইচ্ছাপ্রকাশ করেছেন। মঙ্গলবারই, কাশ্মীর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি তুলেছিলেন কুরেশি। জানান, এই বিষয়টি নিয়ে বাচেলেতের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তিনি হাই কমিশনারকে কাশ্মীরের ভারত ও পাক-- উভয় দিক পরিদর্শন করার অনুরোধ করেছেন। এদিন পাক বিদেশমন্ত্রী বলেন, বাচেলেতের উচিত দুদিকই পরিদর্শন করে যথাযোগ্য রিপোর্ট দেওয়ার। যাতে বিশ্ব জানতে পারে, সেখানে ঠিক কী পরিস্থিতি রয়েছে। পাশাপাশি, ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কাশ্মীর ইস্যুর সমাধান অসম্ভব বলেও জানিয়ে দেন কুরেশি। তিনি বলেন, এই পরিবেশে ও মানসিকতায় আমার মনে হয় না কোনও দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। এদিকে, মঙ্গলবার জেনিভায় কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পাক দাবিকে পুরোপুরো খারিজ ও নস্যাৎ করে দেয় ভারত। নয়াদিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়, বিশ্ব সন্ত্রাসের উৎসস্থলের থেকে কাশ্মীর নিয়ে একেবারে মনগড়া আখ্যান তুলে ধরা হয়েছে। অন্যদিকে, ইসলামাবাদে পাক বিদেশ দফতরের মুখপাত্র মহম্মদ ফয়সল দাবি করেন, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানকে সমর্থন করেছে সৌদি আবর ও আমিরশাহি। প্রসঙ্গত, এই দুই দেশের মন্ত্রীরা কয়েকদিন আগেই পাক সফরে গিয়েছিলেন। এরপরই, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয় যে, কাশ্মীর ইস্যুতে মাথা গলাতে অস্বীকার করেছে দুই দেশ। সেই খবরকে এদিন নস্যাৎ করে পাক বিদেশ দফতর।

সেরা শিরোনাম

Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
France Unrest : প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডার্ম মোতায়েন, লক্ষাধিক জমায়েতের আশঙ্কায় চরম তৎপরতা ফ্রান্সে ; বন্ধ বহু প্রতিষ্ঠান
US UFO Files: রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
রাতের আকাশে রহস্যময় যান, দেখাল আমেরিকার UFO ফাইলস
Arcelor Mittal: মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?
মিত্তলদেরে হাত থেকে স্টিল ব্যবসা নিয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা সরকার, এই পরিস্থিতি তৈরি হল কেন?

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget