এক্সপ্লোর

১০০-র বেশি তালিবান জঙ্গিকে খতম করল আফগান-বাহিনী

কাবুল:  শুক্রবার জোড়া হামলার ২৪-ঘণ্টার মধ্যেই তালিবানের বিরুদ্ধে পাল্টা আঘাত দিল আফগানিস্তানের সশস্ত্র বাহিনী। সূত্রের খবর, শনিবার বিভিন্ন জায়গায় একই সময় হামলা চালিয়ে ১০০-র বেশি জঙ্গিকে নিকেশ করল আফগান বাহিনী।

আফগান অভ্যন্তরীণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ২৪-ঘণ্টায় ইরান সীমান্তবর্তী ফারাহ শহর দখল করার চেষ্টা করে তালিবান জঙ্গিরা। বাহিনী প্রতিরোধ গড়ে তুললে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪৫ জঙ্গির মৃত্যু হয়েছে। ওই সংঘর্ষে ১৬ জন নিরাপত্তাকর্মীও প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে।

এছাড়া, উজবেকিস্তান সীমান্ত লাগোয়া ফারাহ প্রদেশে বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জঙ্গির মৃত্যু হয়েছে। অন্যদিকে, বাদাখশা প্রদেশে আরও ১৫, পূর্ব গজনি প্রদেশে ১৯ এবং পাকতিকা প্রদেশে ১১ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে আফগান প্রশাসন সূত্রে। মন্ত্রক সূত্রে খবর, দেশের উত্তর-পূর্বে নঙ্গরহার প্রদেশে ২৩ দয়েশ (ইসলামিক স্টেট) জঙ্গিরও মৃত্যু হয়েছে।

তালিবানের তরফে পাল্টা দাবি করা হয়, তারা ২৭ জন নিরাপত্তাকর্মীকে মেরেছে। পাশাপাশি, ফারাহতে সরকারি অস্ত্রভাণ্ডারে হামলা চালিয়ে তারা প্রচুর অস্ত্রশস্ত্র লুঠ করে। পরে, ওই অস্ত্রাগারটি ধ্বংস করে দেয় তারা। জঙ্গিগোষ্ঠীর তরফে এ-ও দাবি করা হয়েছে, তারা শাহরাক প্রদেশের দখল নিয়েছে। আফগান প্রশাসন সেই এলাকা মুক্ত করতে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।

এদিকে, এদিনই নঙ্গরহর প্রদেশের জলালাবাদে একটি সরকারি ভবনে হামলা চালায় জঙ্গিরা। প্রথমে তারা বিস্ফোরণ ঘটায়। তারপর গুলি চালাতে শুরু করে। হামলায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। ৩০ জন আহত হয়েছেন। শেষ খবর, আফগান-বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget