এক্সপ্লোর

ভিন গ্রহে প্রাণ থাকলেও পৃথিবীর সঙ্গে যোগাযোগ নয় দেড় হাজার বছরের আগে: গবেষণা

  নিউ ইয়র্ক: ভিন গ্রহে যদি প্রাণের অস্তিত্ব থাকে, তাহলেও অন্তত দেড় হাজার বছরের আগে পৃথিবীর মানুষের সঙ্গে তাদের যোগাযোগ করার সম্ভাবনা নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা অন্তত এমনটাই বলছেন।   কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক ইভান সলোমনিডস বলেছেন, ‘আমরা এখনও ভিন গ্রহের কোনও প্রাণীর জবাব পাইনি। কিন্তু তার মানে এই নয় যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব নেই। মহাবিশ্ব এক অসীম রহস্য। ভবিষ্যতে যে কোনও সময় ভিন গ্রহ থেকে বার্তা আসতেই পারে। তবে আমার মনে হয়, ১,৫০০ বছর পরে সেই জবাব আসতে পারে।’   তবে দেড় হাজার বছর পরে ভিন গ্রহের বার্তা আসার অপেক্ষায় হাত-পা গুটিয়ে বসে থাকতে রাজি নন গবেষকরা। সলোমনিডস বলছেন, যতক্ষণ না অন্য গ্রহে জীবের সন্ধান পাওয়া যাচ্ছে, ততক্ষণ মানুষকেই মহাবিশ্বের একমাত্র প্রাণী বলে ধরে নিতে হবে। কিন্তু আমরা যদি অন্য গ্রহে প্রাণের সন্ধান বন্ধ করে দিই, তাহলে হয়তো কোনও সঙ্কেত বা বার্তা আমাদের অগোচরে থেকে যেতে পারে। তাই আমাদের সন্ধান চালিয়ে যেতে হবে।   সলোমনিডসের মতোই কর্নেল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গবেষকরাও ভিন গ্রহে প্রাণের আশা ছাড়তে নারাজ। প্রয়াত পদার্থবিদ এনরিকো ফার্মির মতে, মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ আছে। সেখানে প্রাণীর অস্তিত্ব থাকার সম্ভাবনা প্রবল। এখনও অন্য কোনও গ্রহে প্রাণ থাকার প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু সেই সম্ভাবনা আছে।   আবার ষোড়শ শতকের মহাকাশ বিজ্ঞানীরা বলেছিলেন, প্রাণের উপযোগী আবহাওয়া শুধু পৃথিবীতেই নেই। বহু গ্রহে এই ধরনের পরিবেশ থাকার সম্ভাবনা আছে। ফলে বেশ কিছুদিন অন্য গ্রহের প্রাণীরা পৃথিবীর দিকে নজর দেবে না। তারা অনেক পরে পৃথিবীর অস্তিত্ব টের পাবে।   এই দুই মতকে একত্রিত করে গবেষণা চালিয়ে যাচ্ছেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তাঁরা আশা ছাড়তে নারাজ।

সেরা শিরোনাম

Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
Train Accident: একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
একই লাইনে দু'টি ট্রেন, একটির পিছনে সজোরে ধাক্কা আরেকটির, লাইনচ্যুত একাধিক বগি, মৃত ৪, আহত ৮৮ জন
India-Bangladesh Relations: ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
ফের শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ, ‘উনি অপরাধী’, বললেন মন্ত্রী আসাদুজ্জামান
Israel Next Prime Minister: ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?
ইজ়রায়েলে জোর ধাক্কা নেতানিয়াহুর, সরকার গড়তে প্রথম সুযোগ আইজ়েনকোটকে, পরিবর্তনের পথে ইহুদি-দেশ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget