এক্সপ্লোর

কমেছে আইফোন বিক্রি, বার্ষিক রাজস্ব, টিম কুকের বেতন ১৫ শতাংশ ছাঁটল অ্যাপল

লস এঞ্জেলেস: টার্গেট ছুঁতে পারেনি বার্ষিক বিক্রি। গত ১৫ বছরে এই প্রথম বার্ষিক রাজস্বের পরিমাণ কমেছে। এই প্রেক্ষাপটে সিইও টিম কুকের ২০১৬ সালের বেতন ১৫ শতাংশ ছেঁটে দিল আইফোন নির্মাতা, প্রযুক্তি দুনিয়ার শীর্ষ সংস্থা অ্যাপল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) লিস্টিং-এর তথ্য, ২০১৫ সালে কুক সংস্থা থেকে পেয়েছিলেন মোট ১০.২৮ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৬-তে কমে হয়েছে ৮.৭৫ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর কুকের বেতন ২ মিলিয়ন মার্কিন ডলার থেকে ৫০ শতাংশ বেড়ে হয়েছিল ৩ মিলিয়ন মার্কিন ডলার।  টার্গেটের ৮৯.৫ শতাংশ কুক ও অন্য কর্তাদের  দিয়েছিল অ্যাপল। কুকের নগদ বোনাস ২০১৫-য় ছিল ৮ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ২০১৬-তে তা কমে দাঁড়িয়েছে ৫.৪ মিলিয়ন মার্কিন ডলার। ২০১১ সালে কোম্পানির নেতৃত্বভার কাঁধে তুলে নেওয়ার পর প্রথম কমল তাঁর ক্যাশ বোনাস।

বিক্রি ও মুনাফা, দুটি ক্ষেত্রেই লক্ষ্য পূরণে কোম্পানির ব্যর্থতার প্রসঙ্গ উল্লেখ করেছে অ্যাপল। ২০০৭ সালে আত্মপ্রকাশের পর থেকে ২০১৬ আর্থিক বছরে প্রথম আইফোনের বিক্রি কমেছে বলে জানিয়েছে তারা। বিক্রি কমায় বার্ষিক রাজস্বও মার খেয়েছে। ২০১৬-য়  বার্ষিক বিক্রির টার্গেট ধরা হয়েছিল ২২৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তা টার্গেট থেকে প্রায় ৪ শতাংশ কম হয়েছে, যার অর্থমূল্য ২১৫.৬ বিলিয়ন মার্কিন ডলার। অপারেটিং আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬০ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু তা বাস্তবে ০.৫ শতাংশ কম হয়েছে।

গত তিনটি ত্রৈমাসিকের প্রতিটিতে আইফোনের বিক্রি কমেছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকে তা নেমে এসেছে ৪৫.৫ মিলিয়নে। সংশ্লিষ্ট শিল্প মহলের খবর, স্যামসাং ও অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাগুলি কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছে অ্যাপলকে। একেবারে নতুন আইফোন সেটগুলিতে গ্রাহকদের আকৃষ্ট করার মতো যথেষ্ট ফিচার আপগ্রেড করা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Congress Protest: নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য, অনন্ত মহারাজের সংসদ পদ খারিজের দাবি
Independence Day 2026: Attari-Wagah Border-এ স্বাধীনতা দিবসে রীতিমাফিক বিটিং দ্য রিট্রিট
Congress Protest: এই অনন্তকে গ্রেফতার করতে হবে। তাঁর সাংসদ পদ বাতিল করতে হবে: শুভঙ্কর
Ashutosh College: স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ঘিরে আশুতোষ কলেজে TMC-ABVP- অশান্তি
Samik Bhattacharya: 'সারা ভারতবর্ষের জাতীয়তাবাদী মানুষ ভারতবর্ষকে শ্রেষ্ঠ আসনে দেখতে চায় : শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget