এক্সপ্লোর

‘সামনে আলো আছে, আশা আছে’, করোনাকালে  দীপাবলির শুভেচ্ছা বার্তা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

অতিমারীর কালো ছায়া এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা বিশ্ব। আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিয়ে রোজই চলছে চুলচেরা বিশ্লেষণ। এই সংকটের সময়ে আলোর উৎসবের নিহীত অর্থে উদ্দীপনা না হারানোর বার্তা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আলোর উৎসবের মুহূর্তে তাঁর বার্তা সামনে আলো আছে, আশা আছে।

মেলবোর্ন: অতিমারীর কালো ছায়া এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা বিশ্ব। আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান নিয়ে রোজই চলছে চুলচেরা বিশ্লেষণ। এই সংকটের সময়ে আলোর উৎসবের নিহীত অর্থে  উদ্দীপনা না হারানোর বার্তা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। আলোর উৎসবের মুহূর্তে তাঁর বার্তা, সামনে আলো আছে, আশা আছে। দীপাবলি শুধু ভারতে নয়, সারা বিশ্বেই সাড়ম্বরে উদযাপিত হয়ে থাকে। এই উপলক্ষ্যে সম্প্রতি এক ভিডিয়ো বার্তায় মরিসন বলেছেন, ’’বেশিরভাগ বছর আমরা প্রায়শই অন্ধকার দূর করার কথা ভাবি। আমরা যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে এসেছি বা যা পেরিয়ে এসেছি তার নিরিখে এটাই দীপাবলি তাত্ত্বিক ধারণা। কিন্তু এ বছর দীপাবলির বার্তার একটি বিশেষ তাৎপর্য রয়েছে।‘‘ স্বাভাবিক ভাবে উঠে এসেছে করোনা প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ’’বিশ্বে্র প্রতিটি দেশ কোভিড ১৯-এর সঙ্গে লড়ছে।এই প্রজন্মের সবচেয়ে বড় ধাক্কা তাদের জীবন-জীবিকা হারিয়ে গিয়েছে। আতঙ্ক সত্ত্বেও গোটা বছর ধরে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি, অন্যকে উৎসাহিত বা অনুপ্রাণিত করার চেষ্টা করেছি।‘‘ তিনি জানিয়েছেন চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, সেনা, সাফাই কর্মী –সহ যারা করোনার সামনের সারির যোদ্ধা তাঁদের কাছ থেকে আমরা মনের জোর পেয়েছি। তাঁরা যতটা আন্তরিকভাবে এবং পেশাদারিত্বের সঙ্গে এই পরিস্থিতি সামাল দিচ্ছেন সেটাই সকলকে অণুপ্রাণিত করেছে। দীপাবলির আগে মানুষ যাতে অতিমারির দুশ্চিন্তায় ডুবে না থাকে, সেজন্য অনুপ্রাণিত করার চেষ্টা করেছেন মরিসন। তাঁর কথায়, ’’হ্যাঁ, এ বছর আমরা অন্ধকার দেখেছি। কিন্তু অন্ধকারকে কাটিয়ে ওঠার মতো আলো সামনে রয়েছে। সামনে আলো আছে, আশা আছে। আলোর উৎসব দীপাবলি উদযাপনের জন্য সকলকে উষ্ণ অভিনন্দন। ভিন্ন ধর্মালম্বীদের কাছে দীপাবলি এক বিশেষ মুহূর্ত।‘‘ অস্ট্রেলিয়ার শাসকদলের নেতা শুধু নন, বিরোধী নেতা অ্যানথনি আলবানিজ আশা প্রকাশ করেছেন যে আগামী বছর হয়তো সকলে মিলে দীপাবলি পালন করতে পারবে। তাঁর কথায়, ’’করোনা ভাইরাস বা অতিমারির বাস্তবতা আমাদের মানতেই হবে, কিন্তু এর মাঝেও দীপাবলি তার নিজের উৎকর্ষ নিয়ে রয়েছে প্রত্যেকের ঐতিহ্য, আধ্যাত্মিকতা, নিষ্ঠা ও বিশ্বাসের মধ্যে যা বিশেষভাবে উল্লেখযোগ্য।‘‘ অস্ট্রেলিয়া শাসক ও বিরোধী দলের নেতার এই বার্তা করোনা-কালে মানুষকে উৎসাহিত করবে বলেই নানান মহলের আশা। অস্ট্রেলিয়ায় প্রায় সাত লক্ষ ভারতীয়ের বসবাস। গত বছরের পরিসংখ্যান বলছে, ২৮ হাজার ভারতীয় অস্ট্রেলিয়ার নাগরিক হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget