এক্সপ্লোর

গা ঢাকা দিয়ে থাকতে পারে গুলশন হামলার মূল চক্রী, ভারতকে জানাল বাংলাদেশ

ঢাকা: গুলশন হামলার মূল চক্রী তামিম চৌধুরি পালিয়ে ভারতে চলে গিয়েছে বলে আশঙ্কা বাংলাদেশের। গ্রেফতারি এড়াতে তামিমের পালিয়ে ভারতে ঢুকে গা ঢাকা দিয়ে থাকার সম্ভাবনার ব্যাপারে ভারতের নিরাপত্তা সংস্থাগুলিকে জানানো হয়েছে। এ কথা জানিয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান একেএম শাহিদুল হক। বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিমের খোঁজে বাংলাদেশে ব্যাপক তল্লাসি চলছে। গুলশনের ঘটনা সহ বাংলাদেশের সাম্প্রতিক একাধিক সন্ত্রাসবাদী হামলার পিছনে তাকেই মাথা বলে মনে করা হচ্ছে।   শাহিদুল জানান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে সাম্প্রতিক নয়াদিল্লি সফরে তিনি তামিম সম্পর্কে এনআইএ, সিবিআই কর্তাদের অবহিত করেছেন। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলিও ওকে খুঁজছে, বলেন তিনি। পুলিশ গত সপ্তাহেই জানিয়েছিল, সন্ত্রাসবাদীদের ঘাঁটিতেই অভিযান চালিয়ে তামিমকে সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলার মাথা বলে চিহ্নিত করার প্রমাণ হাতে পায় তারা। তিন বছর আগে সে কানাডা থেকে বাংলাদেশ ফিরে আসে।   শাহিদুল এও বলেন, হতে পারে, বাংলাদেশে সিরিয়ার ইসলামিক গোষ্ঠীর অপারেশনের মূল হোতা তামিম। তবে সঙ্গে সঙ্গে এও বলতে ভোলেননি যে, এখনও পর্যন্ত বাংলাদেশের সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলাগুলিতে আইএসের জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি।   আইএস নয়, গুলশন হামলা ও মসজিদে নমাজ পাঠের সময় বিস্ফোরণের ঘটনায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দিকেই আঙুল তুলেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের একটি সংবাদপত্রেই এর আগে এক প্রতিবেদনে বলা হয়, তামিমই হয়তো পুনর্গঠিত জেএমবি-র নেতা ও মূল আর্থিক মদতদাতা। শাহিদুল অবশ্য জানান, জেএমবি ইদানীং নিজেদের বাংলাদেশে আইএসের লোক বলেই দেখাচ্ছে। পুলিশের সদর কার্যালয়ের জনৈক শীর্ষ অফিসারও শাহিদুলের সুরেই বলেন, নতুন ভাবে তৈরি হওয়া জেএমবি-তে আদি সংগঠনের লোকজনই আছে এবং তারা তিন বছর আগেই এমন এক আদর্শ গ্রহণ করে যা আইএসের মতাদর্শের কাছাকাছি। নিরপেক্ষ নিরাপত্তা বিশ্লেষণকারীদের মত, জেএমবি বা নয়া-জেএমবি যেমন আইএসের কাছাকাছি, তেমনই আরেক নিষিদ্ধ সংগঠন আনসারউল বাংলা টিম আদর্শের দিক থেকে আল কায়েদার ঘনিষ্ঠ।        

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Abhijeet on Devendra : 'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
'উনি সত্যিকারের নায়ক, ওঁর সাহসকে স্যালুট', ছাত্রনেতা দেবেন্দ্রর পাশে অভিজিৎ, গর্জে উঠলেন পুলিশের বিরুদ্ধে
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget