এক্সপ্লোর

এবার বাংলাদেশে নিষিদ্ধ জাকিরের পিস মোবাইল ফোন

ঢাকা:  ঢাকার গুলশনে জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগেই বাংলাদেশে ভারতীয় ইসলামি প্রচারক জাকির নায়েকের পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়েছে। এবার বাংলাদেশে নিষিদ্ধ করা হল জাকিরের পিস মোবাইল ফোন। উল্লেখ্য, গুলশনে হামলায় জড়িত এক জঙ্গি জাকিরের ভাষণে অনুপ্রাণিত হয়েছিল বলে অভিযোগ। বাংলাদেশের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, সরকার জাকির নায়েকের যে কোনও রকম প্রচার বন্ধ করার জন্য সুনির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছে। তাই ওই ফোনকে কোনওভাবেই অনুমতি দেওয়া যাবে না। সেদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে। বেক্সিমো গ্রুপ নায়েকের পিস মোবাইল আমদানি করে। 'ইসলামিক মোবাইল হ্যান্ডসেট' হিসেবে প্রচার করে ওই ফোন বাজারে বিক্রয় করা হয়। এই ব্র্যান্ডটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, এই ফোনে জাকিরের পিস টিভিতে দেওয়া বক্তৃতা ইংরেজি, হিন্দি বা উর্দুতে শোনার বিকল্প রয়েছে। রয়েছে ইসসামি ওয়ালপেপার, কোরান এবং প্রার্থনার সময়ের রিমাইন্ডার। ওয়েবসাইটে বেক্সিমোকে বাংলাদেশে এই ফোনের একমাত্র আমদানিকারক বলে উল্লেখ করা হয়েছে। বিটিআরসি-র এক আধিকারিক জানিয়েছেন, ২০১৪-তে বেক্সিমো ৫০০ মোবাইল ফোন আমদানি করেছিল।এরপর আর আমদানি হয়নি। তবে বেক্সিমো ফোন আমদানির পারমিট রিনিউ-র আবেদন করেছিল। আইন অনুযায়ী, বাংলাদেশে কোনও মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করার জন্য বিটিআরসি-র অনুমতি প্রয়োজন।

সেরা শিরোনাম

Flydubai Flight in Hailstorm: শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
শিলাবৃষ্টির দাপটে অবতরণের সমস্যা, কাঠমান্ডুতে নামতে পারল না Flydubai বিমান, জরুরি ভিত্তিতে লখনউ আনা হল
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Animal Intelligence: পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা
পুরুষ গাধা ও ষাঁড়ের বিরল সম্পর্ক! ভিন্ন প্রজাতির মধ্যে সমপ্রেম কি সম্ভব? হতবাক বিজ্ঞানীরা

ভিডিও

Dengue News | ডেঙ্গি নিয়ন্ত্রণে পশ্চিমবঙ্গের প্রশংসায় কেন্দ্র, জাতীয় বৈঠকে স্বীকৃতি রাজ্যের
Suvendu Adhikari:
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার
Jammu & Kashmir News | জম্মু-কাশ্মীরের কিশতোয়ারে নিখোঁজ ২ SPO-র গুলিতে ঝাঁঝরা দেহ উদ্ধার
Abhishek Banerjee Case Update | হাইকোর্টে অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলার রায়দান স্থগিত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget