এক্সপ্লোর

সংখ্যা বাড়লেও বাংলাদেশের সুন্দরবনে বাঘিনীর তুলনায় বাঘের অনুপাত কমায় উদ্বেগ

ব্যাঘ্র সুমারির ফলাফল বাংলাদেশের বন্যপ্রাণ আধিকারিকদের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বাঘিনী ও বাঘের সংখ্যার অনুপাত। বাঘিনীর তুলনায় বাঘের অনুপাত প্রত্যাশার চেয়ে অনেক কম। আর এতেই বিপন্ন প্রজাতির পশুর দীর্ঘমেয়াদে অস্তিত্ত্ব নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।

ঢাকা: ব্যাঘ্র সুমারির ফলাফল বাংলাদেশের বন্যপ্রাণ আধিকারিকদের মুখে হাসি ফুটিয়েছে। কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বাঘিনী ও বাঘের সংখ্যার অনুপাত। বাঘিনীর তুলনায় বাঘের অনুপাত প্রত্যাশার চেয়ে অনেক কম। আর এতেই বিপন্ন প্রজাতির পশুর দীর্ঘমেয়াদে অস্তিত্ত্ব নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে বিশ্বের বৃহত্তম বাদাবনে কেঁদো বাঘের সংখ্যা গত চার বছরে ১০৬ থেকে বেড়ে হয়েছে ১৪৪। গত মে মাসে প্রকাশিত শুমারির রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। বাংলাদেশের সুন্দরবনে চোরাশিকারীদের বিরুদ্ধে কর্তৃপক্ষের ধারাবাহিক ব্যবস্থাগ্রহণের ফলেই  রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যায় এই বৃদ্ধি ঘটেছে। কিন্তু শুমারির রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা গিয়েছে, বাঘ ও বাঘিনীর অনুপাত যে রকম থাকা দরকার এক্ষেত্রে তেমন নেই। সাধারণভাবে, প্রতি তিনটি বাঘিনী পিছু একটি বাঘ থাকা দরকার। কিন্তু শুমারির রিপোর্টে প্রতি বাঘ পিছু বাঘিনীর সংখ্যা পাঁচ। বাংলাদেশের আধিকারিকরা এ কথা জানিয়েছেন। সরকারের বন্যপ্রাণ সংরক্ষণ বিভাগের আধিকারিক জহিদুল কবির বলেছেন, আমরা খুবই উদ্বিগ্ন। সাধারণ প্রতিটি বাঘ পিছু তিনটি বাঘিনী থাকা উচিত। শরনখোলা রেঞ্জে দেখা গিয়েছে যে, ১৯ টি বাঘিনী রয়েছে। আর বাঘ রয়েছে মাত্র দুটি। কবির বলেছেন, বাঘ কমতে থাকলে সুন্দরবনে ভবিষ্যতে এই প্রজাতির ভবিষ্যত সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়বে। এ জন্য কর্তৃপক্ষ জঙ্গলের অন্যান্য অংশ থেকে বাঘ ধরে শরনখোলাতে ছাড়ার পরিকল্পনা করছে। শরনখোলার জঙ্গস বাদাবনের বাঘের বাসস্থানগুলির মধ্যে সবচেয়ে ঘন। গত বছর ১,৬৫৬ বর্গ কিলোমিটার এলাকায় ক্যামেরা ট্র্যাপের মাধ্যমে বাঘ গণনার কাজ করা হয়েছিল। ২০০৪-এ বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৪৪০। ২০১৫-র ব্যাঘ্র শুমারিতে দেখা যায়, ওই সংখ্যা কমে প্রায় এক-তৃতীয়াংশে দাঁড়িয়েছে। ওই সময় বাঘের সংখ্যা ছিল ১০৬। এতেই ওই বিপন্ন প্রজাতির পশুর অস্তিত্ব নিয়ে প্রমাদ গুনেছিলেন পরিবেশপ্রেমীরা। এরপর থেকে জঙ্গলে বাঘের সংখ্যা বাড়াতে নানা ধরনের উদ্যোগ নিয়েছিল কর্তৃপক্ষ। ওই পদক্ষেপের অঙ্গ হিসেবে জঙ্গলের বন্যপ্রাণ অভয়ারণ্যের পরিধি প্রায় দ্বিগুণের বেশি বাড়ানো হয়। চোরাশিকারীদের মোকাবিলায় উচ্চমানের নিরাপত্তা বাহিনী গঠন করা হয়। সরকারি জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার অধ্যাপক তথা ব্যাঘ্র বিশেষজ্ঞ মনিরুল খান মনে করেন, শরনখোলায় বাঘের সংখ্যা দুই নেমে আসার কারণ চোরাশিকার। তিনি বলেছেন, বাঘিনীদের তুলনায় বাঘ বেশি আক্রমণাত্মক এবং বিস্তীর্ণ এলাকাজুড়ে বেড়ায়।এরফলে বাঘই শিকারীদের কবলে সহজে চলে আসে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget