এক্সপ্লোর

আমেরিকার পাল্টা প্রচার, ট্যুইটারে জনপ্রিয়তা হারাচ্ছে আইএস

ওয়াশিংটন: বিশ্বজুড়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালালেও ট্যুইটারে দ্রুত জনপ্রিয়তা কমছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)। যুবক-যুবতীদের জিহাদি ভাবধারায় উদ্বুদ্ধ করার জন্য অনলাইনে প্রচার চালানোর উপর বিশেষ জোর দেয় এই জঙ্গি সংগঠন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, গত দু বছরে পাল্টা প্রচারের ফলে আইএস-এর মিথ্যা প্রচারে বিশেষ ফল হচ্ছে না। ট্যুইটারে আগে যেভাবে সাড়া পেত এই সন্ত্রাসবাদী গোষ্ঠী, তা এখন ৪৫ শতাংশ কমে গিয়েছে। এই প্রবণতাকে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বড় সাফল্য হিসেবেই দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র।   ২০১৪ সালের সেপ্টেম্বরে আইএস-এর মোকাবিলায় আন্তর্জাতিক জোট গড়ে মার্কিন সরকার। জঙ্গিদের দমনে সামরিক অভিযান চালানো, আইএস-এ বিদেশি জঙ্গিদের যোগ দেওয়া আটকানো, অর্থের জোগান বন্ধ করা ছাড়াও কট্টরপন্থী ভাবধারা প্রচারের মাধ্যমে আরব দুনিয়ায় আইএস-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা কমানোই ছিল এই জোটের প্রাথমিক লক্ষ্য। অনলাইনে শুরু হয় পাল্টা প্রচার। আইএস কীভাবে মহিলা, শিশু সহ সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তা তুলে ধরা হতে থাকে।   প্রথমদিকে অবশ্য বিশেষ লাভ হয়নি। কারণ, অনলাইনে যে বক্তব্য তুলে ধরা হত তা লেখা হত ইংরাজিতে। ফলে আরব দুনিয়ার অল্প সংখ্যক মানুষের কাছে তা পৌঁছত। পরে শুরু হয় আরবি ভাষায় প্রচার। এছাড়া প্রচারের মুখ হিসেবে তুলে ধরা হতে থাকে ধর্মীয় নেতা, যুব নেতা এবং বিভিন্ন সংগঠনের নেতাদের। আরব দুনিয়ার বিভিন্ন দেশের সরকার এবং স্কুলের মাধ্যমেও প্রচার চালানো হতে থাকে। এতেই ফল হয়েছে।   মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংস্থা এই অনলাইন প্রচারের দায়িত্বে রয়েছে সেই সংস্থার প্রধান মাইকেল লাম্পকিন বলেছেন, অনলাইনে আইএস-এর যে আধিপত্য ছিল তা এখন আর নেই। সোশ্যাল মিডিয়ায় এই জঙ্গি সংগঠনের জনপ্রিয়তা কমছে। আইএস-বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় সরব হওয়ার ফলে যুবক-যুবতীদের এই জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার ঝোঁক কমছে।

সেরা শিরোনাম

Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
Bangladesh News: ‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
‘মুক্তিযোদ্ধারা না থাকলে পাকিস্তানের বুটের লাথি খেয়ে থাকতে হতো’, বললেন হাসিনা, ফেরা নিয়ে এখনও পরিস্থিতি টালমাটাল
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Uber Driver Killed: নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget