এক্সপ্লোর
একইদিনে একই হাসপাতালে জন্ম , এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তাঁরা

টনটন: ম্যাসাচুসেটসের একই হাসপাতালে একই দিনে জন্ম হয়েছিল। দুই দশক পর ওই তরুণ ও তরুণী সারাজীবন একসঙ্গে চলার শপথ নিলেন। গত ৯ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেসিকা গোমস ও অ্যারন বেইরোস। ১৯৯০-এর ২৮ এপ্রিল দুজনেরই জন্ম হয়েছিল টনটনের মর্টন হাসপাতালে। তারপর থেকে তাঁদের আর দেখা সাক্ষাত্ ছিল না। অ্যারন থেকে গিয়েছিল টনটনেই। আর জেসিকার ছোটবেলাটা কাটে রায়ানহ্যামে। পরে তিনি টনটনে চলে আসে। এরপর হাইস্কুলে পড়ার সময় এক বন্ধুর মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত হয় জেসিকা ও অ্যারন। জেসিকা জানিয়েছেন, তাঁরা একসঙ্গে গাড়ির চালকদের জন্য একটি শিক্ষাসংক্রান্ত ক্লাস নেওয়ার সময়ই জানতে পারেন যে, একই দিনে একই হাসপাতালে তাঁদের জন্ম হয়েছিল। তারপর আর কী! প্রথম দর্শণেই প্রেম। এমনটাই জানিয়েছেন জেসিকা।
Before You Go
Shyama Prasad Mukherjee : শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















