এক্সপ্লোর

Brahmanbaria Boat Trawler Collision: বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় নৌকার সঙ্গে বালিবোঝাই ট্রলারের ধাক্কা, মৃত অন্তত ১৯

Bangladesh News: শুক্রবার বিকেল ৫.৪৫ মিনিট নাগাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজনগর উপজেলার তিতাস নদী সংলগ্ন লইস্কা বিলে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা: বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় একটি যাত্রীবাহী নৌকার সঙ্গে বালিবোঝাই ট্রলারের ধাক্কায় অন্তত ১৯ জনের সলিলসমাধি হল। শুক্রবার বিকেল ৫.৪৫ মিনিট নাগাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজনগর উপজেলার তিতাস নদী সংলগ্ন লইস্কা বিলে এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উদ্ধারকার্য চলছে জোরকদমে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ ৫০-এর বেশি যাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চম্পকনগর ঘাট ছেড়ে যায়। সেখান থেকে সদর উপজেলার আনন্দবাজার ঘাটের দিকে যাওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে। বালিবোঝাই ট্রলারটির সঙ্গে নৌকাটির মুখোমুখি সংঘর্ষ হয়। নৌকাটির পিছনে আবার অন্য একটি বালিবোঝাই ট্রলার ছিল। সেটিও নৌকাটিকে ধাক্কা মারে। ফলে নৌকাটি উল্টে যায়।

এই দুর্ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকার্য। ব্রাহ্মণবাড়িয়া সদর আদর্শ থানার অফিসার ইন চার্জ মহম্মদ এমরানমুল ইসলাম জানিয়েছেন, এখনও পর্যন্ত ১৯ জনের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে দু’টি শিশু ও আটজন মহিলা আছেন। ৫০ জন সাঁতরে পাড়ে উঠে আসতে পেরেছেন। এখনও বেশ কয়েকজন নিখোঁজ।

বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার ডেপুটি কমিশনার হায়াত-উদ-দৌলা খান ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকার্য তদারকি করছেন। তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারপিছু ২০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে। এই দুর্ঘটনার কারণ জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই তদন্ত কমিটিকে ১০ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

বাংলাদেশে পরিবহণের অন্যতম মাধ্যম হল জলপথ। মাঝেমধ্যেই নৌকাডুবি বা দুর্ঘটনা ঘটে। কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতেই নৌকাডুবি হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে নৌকাডুবিতে এক দম্পতির মৃত্যু হয়। তাঁদের সাত বছরের সন্তান নিখোঁজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তিতাস নদীতে নৌকাডুবিতে এক দম্পতির মৃত্যু হয়। তাঁদের সাত বছরের সন্তান নিখোঁজ। এই দুর্ঘটনার কয়েকদিনের মধ্যেই একই জেলায় ফের দুর্ঘটনায় জলপথের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget