এক্সপ্লোর

মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুলি:অভিযুক্ত খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার?

ক্যালিফোর্নিয়া: ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিবৃষ্টি করে, এক অধ্যাপককে ঝাঁঝরা করে দেওয়া বন্দুকবাজ আসলে এক বঙ্গসন্তান! IIT খড়গপুরের প্রাক্তনী মৈনাক সরকার! বৃহস্পতিবার এমনই দাবি করা হল এক মার্কিন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে! বুধবার আমেরিকায় ঝড় তোলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলার ঘটনা! যে হামলায় মৃত্যু হয় বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক উইলিয়াম ক্লুগের। মার্কিন সংবাদপত্রের দাবি, তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওই বন্দুকবাদের নাম মৈনাক সরকার। মৈনাক IIT খড়গপুরের প্রাক্তনী। সূত্রের খবর, ২০০০ সালে IIT খড়গপুর থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ বিটেক করেন মৈনাক। তারপর স্ট্র্যাটফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। সেখান থেকে ডক্টরেট করতে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। মার্কিন গোয়েন্দাদের দাবি, যে অধ্যাপককে গুলি করে খুন করেছেন মৈনাক, সেই অধ্যাপকের তত্ত্বাবধানেই ২০১৩ সালে গবেষণাপত্র জমা দেন তিনি। তারপর ওয়ায়ো-র একটি সংস্থায় চাকরি শুরু করেন। কিন্তু, পুরনো সেই সুসম্পর্কে বিবাদের জন্ম সম্প্রতি! মার্কিন দৈনিকের দাবি, এবছর মার্চে অধ্যাপক ক্লুগের বিরুদ্ধে তাঁর কম্পিউটার কোড চুরি করে অন্য কাউকে দিয়ে দেওয়ার অভিযোগ করেন বছর আটচল্লিশের মৈনাক সরকার। এমনকী, গত কয়েকমাস ধরে মৈনাক ওই অধ্যাপককে লাগাতার সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করছিলেন বলে পুলিশের দাবি। সম্প্রতি, মৈনাক একটি সোশ্যাল মিডিয়ার ওই অধ্যাপক ক্লুগ সম্পর্কে লেখেন, একজন অধ্যাপককে আমরা যে চোখে দেখি, উইলিয়াম ক্লুগ সেই সম্মান পাওয়ার যোগ্য নন। তিনি সুস্থ মানসিকতার লোক নন। সমস্ত ছাত্রদের উচিত তাঁর থেকে দূরে থাকা। আরও একটি জায়গায় মৈনাক লেখেন, ...শত্রুর থেকে বন্ধুরা বেশি ক্ষতি করতে পারে। তাই, কাউকে বিশ্বাস করার আগে হাজারবার ভাবুন। একের পর এক লেখা। তারপরই এই হামলা! সূত্রের খবর, অধ্যাপককে খুন করার পর মৈনাক নিজেও আত্নঘাতী হন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget