এক্সপ্লোর

Camel Botox Scandal: বোটক্স করিয়ে সুন্দরী, সৌদিতে সৌন্দর্য প্রতিযোগিতা থেকে বাদ পড়ল ৪০ উট; হাতছাড়া ৫৬ কোটি ডলার

Camel Botox Scandal: বেদুইন সংস্কৃতি থেকে উঠে আসা সৌদি আরবে উটের ভালই কদর। সুন্দরী উটদের নিয়ে তাই প্রতিবছর সেখানে বিশেষ প্রতিযোগিতার আয়োজন হয়, যার নাম কিং আবদুলাজিজ ক্যামেল ফেস্টিভ্যাল।

রিয়াধ : সৌন্দর্য প্রতিযোগিতা ঘিরে কেলেঙ্কারি কাণ্ড সৌদি আরবে (Saudi Arabia)। বোটক্স করিয়ে সুন্দরী হওয়ায় প্রতিযোগিতা (Bauty Contest of Camels) থেকে বাদ পড়ল ৪০ উট। তাতে মাথায় হাত উট মালিকদের। কারণ উটের মুখে ছুরি-কাঁচি চালাতে গিয়ে পুরস্কারবাবদ ৫৬ কোটি ডলার জেতার সুযোগ হাতছাড়া হল তাঁদের। আবার জরিমানা এবং শাস্তির মুখেও পড়তে হতে চলেছে। 

বেদুইন সংস্কৃতি থেকে উঠে আসা সৌদি আরবে উটের ভালই কদর। সুন্দরী উটদের নিয়ে তাই প্রতিবছর সেখানে বিশেষ প্রতিযোগিতার আয়োজন হয়, যার নাম কিং আবদুলাজিজ ক্যামেল ফেস্টিভ্যাল। তাতে উট দৌড়, বিক্রিবাটার আয়োজন যেমন থাকে, তেমনই উটদের নিয়ে সৌন্দর্য প্রতিযোগিতারও আয়োজন হয়। কিন্তু মোটা টাকার পুরস্কার জেতার লোভে কৃত্রিম উপায়ে সুন্দরী হয়ে ওঠা উটের ভিড় বাড়ছে বলে বেশ কয়েক বছর ধরেই অভিযোগ উঠছিল।

এ বারে তাই কড়া নজরদারি ছিল সৌদি প্রশাসনের।  ডিসেম্বরের গোড়া থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক উটকে পরীক্ষা করে দেখা হচ্ছিল। তাতেই বোটক্স করিয়ে সুন্দরী হওয়া ৪০টি উটকে শনাক্ত করে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। অভিযোগ, পুরস্কার জেতার জন্য বোটক্স ইঞ্জেকশনের পাশাপাশি, ফেসলিফ্ট এবং ছুরি-কাঁচির সাহায্যে ওই ৪০ উটের সৌন্দর্য বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, হরমোন ইঞ্জেকশন দিয়ে তাদের পেশিও ফোলানো হয়েছে বলে অভিযোগ।

এক মাস ধরে সৌদিতে উটদের নিয়ে এই সৌন্দর্য প্রতিযোগিতা চলে। রাজধানী রিয়াধের উত্তর-পূর্বের মরু অঞ্চলে তার জন্য বিরাট আয়োজন হয়। শারীরিক গঠন, পোশাক এবং আদবকায়দার ভিত্তিতে সেরা সুন্দরী উটকে বেছে নেওয়া হয়। কিন্তু সৌদি প্রশাসনের দাবি, এ বার বেশ কিছু উটের ঠোঁট এবং নাক অস্বাভাবিক ঠেকে বিচারকদের। তাতেই প্রবঞ্চনার অভিযোগে ওই ৪০ কৃত্রিম সুন্দরী উটকে প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। একই সঙ্গে কড়া পদক্ষেপ করা হচ্ছে উটমালিকদের বিরুদ্ধেও, যাঁরা পুরস্কার জেতার জন্য কৃত্রিম ভাবে উটগুলিকে সুন্দরী করিয়েছেন। মোটা টাকার জরিমানার পাশাপাশি, আগামী বেশ কয়েক বছর প্রতিযোগিতায় অংশ না নিতে পারার শাস্তি দেওয়ার চিন্তাভাবনাও চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Sajeeb Wazed Joy : 'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
'আরও একটা পাকিস্তান হয়ে উঠছে বাংলাদেশ, এখনই থামানো না গেলে বিপদ', সতর্কবার্তা হাসিনা-পুত্রের
Sheikh Hasina : 'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার
'পর্দার আড়াল থেকে নির্দেশ', ছাত্র আন্দোলনে 'মাস্টারমাইন্ড'-এর কথা বলে চাঞ্চল্যকর অভিযোগ শেখ হাসিনার

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget