এক্সপ্লোর

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়ানোর দাবি ফের খারিজ করল চিন

বেজিং: এক সপ্তাহেরও কম সময়ের মধ্যেই এই নিয়ে দ্বিতীয়বার ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থনের দাবি খারিজ করল চিন। বেজিং-এর তরফে এ দিন স্পষ্ট করে জানান হল, ভারত-পাক দ্বন্দ্বে কোনও একটি দেশের পক্ষ নেওয়ার কথা চিন কোথাও বলেনি। এর আগে পাক সংবাদমাধ্যমে বলা হয়েছিল যে, লাহৌরের কনসাল জেনারেল ইয়ু বোরেন বলেছেন যে, ‘যে কোনও বিদেশি আগ্রাসন ও কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের পাশে দাঁড়াবে চিন’। পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জারি করা প্রেস বিবৃতিতে ইয়ুকে উদ্ধৃত করে এ কথা জানানো হয়েছে বলে পাক দৈনিক ‘ডন’ দাবি করে। এ বিষয়ে প্রশ্ন করা হলে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র জেং শুয়াং সাফ জানিয়েছেন, ‘এ ধরনের মন্তব্য সম্পর্কে তিনি অবগত নন’। একইসঙ্গে তিনি জানিয়েছেন, কাশ্মীর প্রশ্নে চিনের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। জেং বলেছেন, ‘কাশ্মীর প্রশ্নে চিনের অবস্থান খুবই ধারাবাহিক এবং স্পষ্ট। ভারত ও পাকিস্তান-উভয় দেশেরই বন্ধু ও প্রতিবেশী হিসেবে চিন আশা করে যে, ওই দুটি দেশ আলোচনার টেবিলে বসে কাশ্মীর সহ অন্যান্য বিষয়ে তাদের মতপার্থক্য নিরসন করবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে’। ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতা এবং অগ্রগতির লক্ষ্যে যৌথভাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেছে চিন। উল্লেখ্য, ‘ডন’-এ প্রকাশিত খবর অনুযায়ী পঞ্জাবের মুখ্যমন্ত্রীর দফতরের প্রেস বিবৃতিতে দাবি করা হয় যে, চিনের কনসাল জেনারেল আশ্বাস দিয়েছেন, ‘যে কোনও বিদেশি আগ্রাসনের ক্ষেত্রে আমাদের দেশ পাকিস্তানকে পূর্ণ সমর্থন দেবে’। পঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে ইয়ু এই আশ্বাস দেন বলে দাবি করা হয়। একইসঙ্গে দাবি করা হয় যে, চিনের কনসাল জেনারেল বলেছেন যে, ‘কাশ্মীর ইস্যুতেও আমরা পাকিস্তানের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব। ভারতের কাশ্মীরে নিরস্ত্র কাশ্মীরীদের ওপর অত্যাচার একেবারেই অযৌক্তিক এবং কাশ্মীরীদের আকাঙ্খা অনুযায়ীই কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে’। কিন্তু পাকিস্তানের এই দাবি খারিজ করে দিল চিনের বিদেশমন্ত্রক। এর আগে নিউইয়র্কে গত ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনের অবকাশে চিনের প্রধানমন্ত্রী লি খ্যাজিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।ওই বৈঠকে চিনের প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে পাক সংবাদমাধ্যম দাবি করেছিল। ডন-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানকে সমর্থন দিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন চিনের প্রধানমন্ত্রী। খ্যাজিয়াংকে উদ্ধৃত করে দাবি করা হয়েছিল যে তিনি শরিফকে বলেছেন, ‘আমরা পাকিস্তানকে সমর্থন করব এবং যে কোনও মঞ্চেই পাকিস্তানের হয়ে কথা বলব’। কিন্তু পাকিস্তানের ওই দাবিতে সায় দেয়নি চিন। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাঙ বলেছিলেন, দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক এবং পারস্পরিক স্বার্থ সমন্বিত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মতামতের আদানপ্রদান হয়েছে। এ কথা বলে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র পাকিস্তানের দাবি খারিজ করে দিয়েছিলেন। এবার আরও একবার পাকিস্তানের দাবি নাকচ করে দিল বেজিং। কাশ্মীর নিয়ে উত্তেজনা চরমে পৌঁছনোর পর একাধিক বার পাক মিডিয়া দাবি করেছে, এই বিরোধে পাকিস্তানের পাশে রয়েছে চিন। কিন্তু এক সপ্তাহের মধ্যে দু’বার বিবৃতি দিয়ে চিন পাক মিডিয়ার সেই দাবি নস্যাৎ করে দিল। চিনের এদিনের বক্তব্যে ফের ধাক্কা খেল ইসলামাবাদ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget